
প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর ১৯৭৯ সনে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সুমিত্রা মুখোপাধ্যায় অভিনীত দেবদাস যেখানে উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী চুনীলাল এবং চন্দ্র মুখী চরিত্রে অভিনয় করেছিলেন। তারওপর প্রসেনজিৎ এবং অর্পিতা অভিনীত দেবদাস।
বাংলাদেশে বুলবুল আহমেদ এবং কবরীর অভিনীত দেবদাস মুক্তি পায় ১৯৮২ সনে।
বোম্বেতে দিলীপ কুমার সুচিত্রা সেন অভিনীত দেবদাস মুক্তি পায় ১৯৫৫ সনে, পরিচালনায় ছিলেন বিমল রায়। এ সংস্করণ অতুলনীয়, অনবদ্য ; সেই জন্য বিমল রায়ের নামটি মনে এল।
পরবর্তীতে ২০০২ সনে শাহরুখ এবং ঐশ্বরিয়া অভিনীত দেবদাস মুক্তি পায় এবং সাড়া ফেলে; তবে এখানে চন্দ্রমুখী চরিত্রে মাধুরী অসাধারণ! দৃষ্টি কেড়েছে দর্শকের।
বিভিন্ন ভাষায় এ পর্যন্ত প্রায় ১৮ বার তৈরী হয়েছে দেবদাস চলচিত্র যেটি অন্য কোন উপন্যাসের ক্ষেত্রে ঘটেনি এ উপমহাদেশে।
বিমল রায় পরিচালিত বোম্বের হিন্দী চলচিত্রে দিলীপ কুমারের অভিনয় দেখে মনে হয় শরৎচন্দ্র চট্রোপাধ্যায় দিলীপ কুমারকে দেখে দেবদাস চরিত্র এঁকেছেন তাঁর উপন্যাসে!
ছোট এক অংশ জুড়ে দিলাম৷
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


