বেসরকারী বিশ্ববিদ্যালয়কে ভ্যাটের আওতামুক্ত রাখুন।
১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেসরকারী বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশুনা করছে তারা কি মঙ্গলগ্রহ থেকে আগত কোনো বিশেষ শ্রেণীর নাগরিক। তারা তো আমাদের দেশেরই সন্তান , তবে সরকার কেন তাদের শিক্ষাকার্যক্রমের উপর ৭% ভ্যাট ধার্য্যের সিদ্ধান্ত গ্রহণ করেছে।এই সব বিশ্ববিদ্যালয়ে এখন যারা লেখাপড়া করছে তাদের বেশিরভাগই আমাদের দেশের খেটেখাওয়া মানুষের সন্তান। প্রচলিত পাবলিক শিক্ষাপ্রতিষ্ঠানে যদি পছন্দমাফিক সাবজেক্ট এবং সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি পর্যাপ্ত আসনসংখ্যা থাকত তবে কি তাদের এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হত ? তাছাড়া যেসব বেসরকারী বিশ্ববিদ্যালয়ে আছে তার মধ্যে ৫/৬টি বাদ দিলে সবগুলোতেই এখন খুবই সাধারন পরিবারের ছেলেমেয়েরা পড়াশুনা করছে । যাদের অভিভাবক খুব কষ্ট করে তাদের পড়াশুনার খরচ যোগায় । তাই এ দেশের প্রান্তিক জনগণ যে সেক্টরে সরাসরি সুবিধা ভোগ করে, অন্তত পক্ষে সে ধরনের একটি সেক্টরকে যদি ভ্যাটের আওতার বাইরে রাখা হয় তাতে রাজস্ব আদায়ে খুব বেশি ক্ষতি হওয়ার কথা নয়। আর ততটুকু ক্ষতি দেশের জনগণ মেনে নিতে রাজী আছে।তারপরেও বেসরকারী বিশ্ববিদ্যালয়কে ভ্যাটের আওতামুক্ত রাখুন।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন