somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলিশের দুঃখ বিলাস......

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইলিশ মাছ তাঁর সুদীর্ঘ বংশপরম্পরায় এতবড় ইমেজ সংকটে পরেছে কিনা সন্দেহ আছে!গতকাল ঢাকার প্রতিটি মাছের বাজারে ইলিশের দিকে চোখ পড়তেই তাদের বিষন্নতা তীব্রভাবে ফুঁটে উঠেছে।ইলিশগুলো যেন বারবার ''চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়াও করিতে পারে না চিৎকার''। অভিমানভরা কন্ঠে ইলিশগুলো অস্ফুটস্বরে যেনো একে অপরের সাথে দুঃখ ভাগাভাগি করে বলছে, ''দেশের প্রধানমন্ত্রীই যদি চিরাচরিত ঐতিহ্যকে বাদ দিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন অর্থ্যাৎ বৈশাখী উৎসবে আমাদের ভক্ষণ না করার সিদ্ধান্ত নেন এতো আমাদের জন্যে রীতিমত অপমানজনক ।আমাদের ভক্ষণ করে যখনসবাই তৃপ্তির ঢেকুর গেলে সেটাইতো আমাদের অন্যে মাছের থেকে আলাদা করে বিশেষ সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।'' আর আজ তারা ঝাটকা নিধনে ব্যার্থ হয়ে তাদের ব্যর্থতা ঢাকতে ইলিশ খাওয়াই বন্ধ করে দিয়েছে !! আর তা দেশের প্রধানমন্ত্রী স্বয়ং। হঠাৎ একটি মাঝারি সাইজের ইলিশ বলে উঠল , আরে দেখো গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এলার্জি সমস্যা আছে ? তা নাহলে ইলিশের স্বাদ গ্রহণ করবেন না এটা কখনো হয় নাকি ?
এরমধ্যে একটি ইলিশ বলে উঠল , দেখো গিয়ে বাংলাদেশের মানুষ যাতে কম ইলিশ খায় যাতে করে ভারতের পশ্চিম বাংলায় অন্তত কয়েক টন বড় সাইজের পদ্মার ইলিশ পাঠানো যাবে। কারণ এইমাসেইতো মমতাদিদির বিধানসভার নির্বাচন । তাই ওরা যদি বড় সাইজের দু এক পিস পদ্মার ইলিশ বেশি পায় তাতে অন্তত ভোটের রাজনীতিতে অনেক এগিয়ে যেতে পারবে । তাছাড়া তখন ওরা আমাদের দেশে গরু রপ্তানিতে কোনো ধরনের বাগড়া দিবে না!! যাই বল , তাই বলে আমার দেশের প্রধানমন্ত্রী আমার স্বাদ চেখে দেখবেন না, এই দুঃখ কিছুতেই মেনে নেবার নয় !!!
এতক্ষণ ধরে চুপচাপ সকল ইলিশের অভিমাণভরা কথা ডালার এক কোনে বসে খুব মনোযোগ সহকারে শুনছিলো এবারে সেই লাল টকটকে মুখ ওয়ালা ইলিশটি থমথমে কন্ঠে বলে উঠল, আচ্ছা এই যে কয়েকদিন আগে বিদেশে বাংলাদেশী দরিদ্র শ্রমিকদের পাঠানো অর্থে ফুলেফেঁপে ওঠা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভের ৮৫০ কোটি টাকা চুরি হয়ে গেল, তারপর কি প্রধানমন্ত্রী তাঁর বেতনভাতা নেয়া বন্ধ করে দিয়েছেন ?
তিনি কি তাঁর পথ চলার সময় বিশাল গাড়ী বহরের সংখ্যা কমিয়ে দিয়েছেন ?
প্রধানমন্ত্রী কি রাষ্ট্রীয় অর্থে দলীয় কর্মীদের আপ্যায়ন করানো বন্ধ করে দিয়েছেন ?
এবারতো দেখলাম তিনি বৈশাখ উপলক্ষে শাড়ী বিতরণ শুরু করেছেন ?
এটাও নিশ্চয়ই রাষ্ট্রীয় কোষাগার থেকে নেয়া অর্থে !! তাহলে এই যে রাষ্ট্রীয় অর্থের যথেচ্ছ অপচয় সেটা যদি তিনি বন্ধ করতেন তাহলে আর তাঁকে ইলিশ খাওয়া বন্ধ করতে হত না। বরং তখন প্রয়োজনে সরকার নিজেই অন্তত দেশের সকল নাগরিকদের ইলিশের স্বাদ গ্রহণের সুযোগ করে দিতে পারতেন।আর আজ আমাদের ইলিশ হিসেবে ইমেজ সংকটে পরতে হত না। সকলের ইলিশের স্বাদ গ্রহণ করে আনন্দিত হতে দেখে আমরাও আনন্দিত হতাম।'' ইলিশটি তার আবেগময়ী বক্তব্যে শেষ করল।
পুরো পরিবেশ কেমন যেনো ভারী হয়ে উঠেছে। ইলিশের বাজারে পিনপতন নীরবতা বিরাজ করছে।ইলিশটি যেনো তাদের মনের কথাই বলেছে। এমন সময় এক পেট্মোটা তেলতেলে চেহারার মধ্যে বয়স্ক লোক এসে লাল্মুখো ইলিশটাকে পছন্দ করে কাটার হুকুম দিলো। অন্য ইলিশগুলো দুঃখভরা দৃষ্টিতে গভীর মমতার সাথে বিশাল দা বেয়ে রক্ত স্রোতের দিকে তাকিয়ে আছে !!! ভাবছে আবার কবে ইলিশ প্রধানমন্ত্রীর স্বাদ নিবারনের সৌভাগ্য অর্জন করতে সক্ষম হবে !!!!
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×