তুই সুখী হ এর বেশী আর কিছু প্রত্যাশা নেই
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কামরুন্নাহার ফাতিমা। আমার একমাত্র ছোটবোন। পরিবারের সবার আদুরে। বিশেষ করে আমার বাবার। ভাই বোনের মাঝে আমার আদরও সবচেয়ে বেশী একমাত্র বোনের জন্য। কিন্তু আমি কখনো সেভাবে প্রকাশ করি না। গত বছর ইন্টারমেডিয়েট পাশ করে অনার্সে ভর্তি হল। আম্মু বলল ওরতো বিয়ের বয়স হয়েছে। ভাল সম্বন্ধ আসলে দেরী করা ঠিক হবে না। আমি বলতাম, না ওতো এখনো ছোট এখন কোন বিয়ে শাদী নয়। দেখতে দেখতে বছর পেরিয়ে গেল। এর মধ্যে বেশ কয়েকটি প্র্রস্তাব আসে। সবশেষে একটি প্রস্তাব আসে যা আমাদের সবারই পছন্দ হয়। জানুয়ারী ২, ২০১৩ বুধবার। অনেকটা ঘরোয়া পরিবেশে ছোটবোনটার বিয়ে হয়ে যায়। বড়ভাই হিসেবে আমার দায়িত্বটা ছিল অন্য সবার চেয়ে বেশী। সবকিছু সুন্দরভাবে সম্পাদনের জন্য সারাদিনই খুব ব্যস্ত থাকতে হয়েছিল। তবে সব ব্যস্ততা শেষে যখন ও আমার কাঁধে মাথা রেখে কাঁদলো আমি কেমন যেন নির্বাক হয়ে থাকলাম। ভেবেছিলাম কাঁদবো না। কিন্তু না কান্না ধরে রাখতে পারিনি। পৃথিবীর অন্য সব ভাইয়ের মত আমিও হার মানলাম। নীরবে চোখের পানি গড়িয়ে পড়ল। এতদিন একই ঘরে বেড়ে উঠা তুই এখন বসবাস করবি এক নতুন পরিবেসে। সবার সাথে ভাল ব্যবহার বজায় রেখে তুই ভাল থাকিস বোন। ভাল থাক, সুখে থাক এর বেশি আর কোন ছাওয়া নেই।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন