মনোনেশ দাস : গ্রাম - বাংলায় শুরু হয়েছে পরিবর্তনের পালা । সভ্যতা ও আধুনিকতার ছোঁয়ায় বিলীন হতে চলেছে আবহমান বাংলার চিরায়ত দৃশ্যপট গ্রামীণ ঐতিহ্য । ক্রমশঃ অসহিষ্ণু হয়ে উঠছে মানুষ । মানুষের মন থেকে উদারতা হয়েছে নির্বাসিত । গ্রামের পথ ধরে চললে শিশু - কিশোরদের দুরন্তপনা , শরীরে ধুলো জড়িয়ে ফসলের মাটিতে খেলতে খুব একটা চোখে পড়েনা । হৈ হল্লা , হাডুডু , দাড়িয়াবান্ধা , গোল্লাছুট , এক্কা দোক্কা বৌছির মতো গ্রামীণ খেলাগুলির স্থান দখল করেছে ভিডিও গেমস । পকেটে কলম নয় হাতে বাঁশী বা দোতরা নয় , মুঠো ফোন ছোট বড় সকলের হাতে দেখা যায় । ডাবের পানির পরিবর্তে এখন কোক আরসি পান করে । গ্রামীণ বাউলের সুর মূর্ছনার বদলে শোনা যায় নগর বাউলের পাগল নাচ । পল্লীর সুদূর কোনেও শোনা যায় ব্যান্ড , বোম্বে ছবির গান আর মোবাইলের গান । গ্রামের ছেলেরা বাড়ি বাড়ি চাল ডাল সংগ্রহ করে নাটক, যাত্রা ও লোকজ গানের আয়োজন করত । এখন প্রায় বাড়িতেই টেলিভিশন আর স্যাটেলাইট এসেছে । আরও এসেছে ল্যাবটপ ইন্টারনেট । এরা এখন উলঙ্গ আধা উলঙ্গ নাচ দেখে । হালের লাঙ্গলের বদলে এসেছে ট্রাক্টর । বিদূৎ , ব্যাটারি , সৌরশক্তি পোঁছায় হারিকেন কুপি জ্বালিয়ে কেউ পড়ে না । অনেক ছেলের মধ্যে সেলিম , সিরাজ উলেখযোগ্য গুন্ডা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল । এখন রাজনৈতিক অঙ্গণে সকল দলেই গড়ে উঠেছে ক্যাডার । এরা গৃহস্থের বাড়িতে ফলমুল চুরি করে না , অস্ত্র নিয়ে সন্ত্রাসকরে । গ্রামের কিশোরী মেয়েরা বাঁশের বেড়ায় আয়না ঝুলিয়ে রাখে না । এখন তারা বোম্বের হলিউডের নায়কদের ছবি বাঁধিয়ে রাখে ।শ্যামল গ্রাম, খেলার মাঠ , হিজল তমাল , শান্ত নদী , ক্ষেতের আল , গরুর রাখাল , নিকানো উঠান , গ্রামে এখন আর আগের মত নেই । গ্রাম এখন শহরের মত হয়ে উঠছে । মানুষও হয়ে উঠছে যান্ত্রিক । ছবি : লাঙ্গুলিয়া গ্রামের একটি রাস্তা মুক্তাগাছা নিউজ
আলোচিত ব্লগ
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।