somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপপ্রচার আর মৃত্যুর ডামাডোল

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানিকগন্জে ঝরে গেল পাচটি তাজা প্রাণ। মুক্তিযুদ্ধে হয়তো এদেরই কোন আত্মীয় স্বজন মারা গিয়েছিলেন পাক বাহিনী আর রাজাকার জামাতের হাতে। হয়তো রাজাকারদের চরম পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন এদেরই কোন প্রতিবেশী, ভাই বোন। এক নির্মম আর আত্মঘাতী অপপ্রচারের শিকারের হয়ে লাশ হয়ে গেলেন এই পাচটি প্রাণ। উনারা ক্ষমতার রুটি হালুয়া ভাগাভাগির জন্য কামড়াকামড়ি করেননি , খুবই সাধারণ কষ্টের জীবন যাপন তাদের। আর এরাই বেঘোরে প্রাণ দিলেন, আর চোখে আঙ্গুল দিয়ে ডলে ডলে দেখিয়ে গেলেন মুক্তিযুদ্ধের আকাংখার রাষ্ট্র এদেশে প্রতিষ্ঠিত হয়নি।
আমার ভাই আমার বোন মুক্তিযোদ্ধা শহীদেরা আমাকে জিজ্ঞেস করছে, "তোমরা ওদের এভাবে মেরে ফেললে কেন"?
শহীদেরা আমাদের দায়িত্ব দিয়েছিল অপপ্রচারকারী মিথ্যুক লুন্ঠনকারীদের দেশ যেন এই রক্তস্নাত জমিন না হয়, রগকাটাদের না হয়, গণহত্যাকারীদের না হয়।
অথচ এই বিয়াল্লিশ বছর যাবত এদের প্রতিষ্ঠা দেবার জন্য সহায়তা সার আলো পানি বাতাস দেয়া হয়েছে। যারা আজকে বায়তুল মোকাররমে অগ্নিসংযোগ করছে, জাতীয় পতাকা ছিড়ে ফেলেছে চুর্ন বিচুর্ন করছে আমাদের রক্তের দামে পাওয়া স্মৃতিসৌধ। এই মিথ্যাচারী আর তাদের দোসররা মসজিদের মাইক পর্যন্ত ব্যাবহার করছে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, আর বলির পাঠা হয়ে যাচ্ছে ওই মানুষ যাদের নিকটজনেরা এই মানুষগুলোর জীবনের অধিকার আদায়ের জন্য নির্মম অত্যাচার সহ্য করেছিলো এই অপপ্রচারকারী জামাতীদের হাতে।
এই লক্ষ শহীদের রক্তের রিন শোধ করার দায়িত্ব নিয়েছে তরুনেরা, আমরা তোমাদের সন্তানেরা। আমরা সাফ সাফ বলছি ধর্মকে অবমাননা করতে আমরা শিখিনি, আমরা রামদা বটি চাকু আর ককটেল নিয়ে সাধারণের উপরে ঝাপিয়ে পড়তে শিখিনি কারণ আমাদের রক্তে তোমাদের পরম্পরা। তোমাদের রক্তের কসম কেটে বলছি তোমরা মুক্তিযুদ্ধে যে স্বপ্ন নিয়ে যুদ্ধে গিয়েছিলে, যে উগ্র গোষ্ঠীর অত্যাচার থেকে আমাদের স্বাধীন জীবন এনে দিয়েছিলে তাদেরকে এদেশ থেকে সমূলে উচ্ছেদ না করে আমরা ফিরছি না। ওরা মানিকগন্জে পাচ জনকে মারল মারল রাজীবকে, হরতালের নামে মারল তোমার আরো আরো সন্তানদের, এইবার আমরা স্পষ্ট বলে দিচ্ছি রক্ত লাগলে আরো রক্ত দিবো কিন্তু এদেশের মাটিতে ওদের আর এক মূহুর্তও না, এক সেকেন্ডও না।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×