মুক্তি আমি চাই না , চাই প্রতিবেশীর অধিকার
ট্রানজিট, বন্দর, সীমান্ত হাট
চোরাচালানের ন্যায্য অধিকার চাই প্রতিবেশির
এই অধিকার মৌলিক, এই অধিকার ন্যায়ের
আমার চিকিৎসা বন্ধ থাক, তবু আমি মানবতাবাদী
আমি আমার প্রতিবেশির অধিকার চাই চাই।
সীমান্তে অবাধ খুনের বৈধতা চাই
চাই প্রতিবেশি আমাকে দেখভাল করার অধিকার
আমার আকাশ প্রতিবেশীর ঘুড়ি উড়ানোর
¯থান চাই।এ অধিকার মৌলিক। দিতেই হবে।
আমার পাহারাদার কুকুর গুলোকে
শিক্ষা দিতে হবে প্রতিবেশীকে রক্ষা করার
আমি চাই প্রতিবেশি আমায় রক্ষা করুক
আমার এ দাবি মানতেই হবে। এ দাবি মৌলিক
আমি চাই আমার সকল আশংকা দূর হোক
আমার প্রতিবেশির অধিকার রক্ষা হোক।
২০১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




