শুভ সূচনার পূর্বেই পায়রা উড়িয়ে দিলাম
দীর্ঘ বাহাত্তর ঘণ্টা যতনে রেখে
শুভ সূচনার পূর্বেই পায়রা উড়িয়ে দিলাম
প্রধান অতিথি মঞ্চে আসলেন
মঞ্চে উপবিষ্ট সবাই দাঁড়ালেন
কেউ একজন ঘোষণায় বললেন
চলুন এবার অনুষ্ঠান শুরু করা যাক
দর্শক সারিতে দাঁড়িয়ে আয়োজক বললেন
আজ আপনারা আসুন- কোন পায়রা অবশিষ্ট নেই
পায়রা ছাড়া তো অনুষ্ঠান শুরু করা অর্থহীন- তাই না!
সবাই এক সাথে হেসে উঠলেন- কী যে বলেন
উদ্বোধন করতে কী পায়রা লাগে বলুন
এবার আয়োজকের কণ্ঠস্বর শক্ত শোনালো-
শুয়োরের বাচ্ছারা এই মুহূর্তে বাইর অইয়্যা যা
আমার অনুষ্ঠান পায়রা ছাড়া শুরু হবে না
দর্শক সারির মঞ্চে বসে আয়োজকের চোখে
দু'ফোঁটা লাল কুসুম গরম জল দেখা গেল
আয়োজক নিজেই প্রশ্ন ছুড়ে দিলেন
এই আয়োজন কেন করলাম যদিই বা
শুভ সূচনার পূর্বেই পায়রা উড়িয়ে দিবো!
১২।১৫, এএম, ৭।৩।১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






