somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিরকুট সাহিত্য সম্মেলন -২০১৫

২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাহিত্যের ছোট কাগজ হিসেবে ২০১১ সালে ‘চিরকুট’ এর প্রথম প্রকাশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাহিত্য সংগঠন হিসেবে ‘চিরকুট’ এর যাত্রা শুরু হয় ২০১৪ সালে। সাপ্তাহিক সাহিত্য আড্ডা, মাসিক পাঠচক্র, একক কবিতা পাঠ ও আবৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে সংগঠনটি। ২০১৫ সালে ‘চিরকুট’ পঞ্চম বর্ষে পদার্পণ করে। ছোট কাগজ ‘চিরকুট’ এর পাঁচ বছর পূর্তি উপলক্ষে পাঠক ও লেখকের সেতুবন্ধন তৈরি করতে আয়োজন করতে যাচ্ছে ‘চিরকুট সাহিত্য সম্মেলন -২০১৫’।

২০১১ সালের ফেব্রুয়ারিতে প্রথম সংখ্যা প্রকাশের মাধ্যমে ‘দ্রোহ ও ভালবাসার পত্র ঃ চিরকুট’ এর যাত্রা শুরু। ২০১২ সালের ফেব্রুয়ারিতে ‘একুশে ফেব্রুয়ারিতে’ নামে ভাঁজপত্র আকারে দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়। ২০১৩ সালের বিজয় দিবসকে সামনে রেখে বাঁশপাতা কাগজে চিরকুট উপস্থাপন করে তৃতীয় সংখ্যা। ২০১৪ সালের এপ্রিলে ট্যাবলয়েড আকারে ‘সাম্প্রদায়িকতা বিরোধী’ চতুর্থ সংখ্যা প্রকাশ হয়। ২০১৪ সালের সেপ্টেম্বরে পত্র সাহিত্য নিয়ে ‘চিঠিপত্র’ ভিত্তিক পঞ্চম সংখ্যা প্রকাশ। ২০১৫ সালে ‘বই মেলা’ শিরোনামে চিরকুট প্রকাশ করে ষষ্ঠ সংখ্যা।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে প্রখ্যাত কথাসাহিত্যিক কমলকুমার মজুমদার এর জন্ম শতবর্ষ স্মরণে ‘আলোচনা সভা, পাঠচক্র ও চলচিত্র প্রদর্শনী’র আয়োজন করে। সাম্প্রতিক সময়ে চিরকুট এর ২৫তম সাপ্তাহিক সাহিত্য আড্ডা উপলক্ষ্যে ‘বর্ষায় কথা ও কবিতা’ শিরোনামে ‘বর্ষা বন্দনা’ উদযাপন। এছাড়া ‘চিরকুট’ এর পাঁচ বছর উপলক্ষে ‘প্রতিষ্ঠাবার্ষিকী ও উম্মুক্ত কবিতা পাঠের আসর’ আয়োজন করে।

জাাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাহিত্য সংগঠন হিসেবে চিরকুট পরিশীলিত সাহিত্য চর্চা করে আসছে। আমাদের এ পথচলায় সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।

অনুষ্ঠানমালা

প্রথম দিন

উদ্বোধনী অনুষ্ঠান ও শোভাযাত্রা
প্রধান অতিথি: অধ্যাপক ড. ফারজানা ইসলাম, মাননীয় উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
স্থান: অমর একুশে প্রাঙ্গণ
সময়: সকাল ১০.০০মি; ৪ সেপ্টম্বর, ২০১৫


দ্বিতীয় দিন

প্রথম অধিবেশন ০৫ সেপ্টম্বর, ২০১৫
সময়: সকাল ১০.০০ মি.- দুপুর ১.০০মি.
প্রবন্ধ পাঠ, কবিতা পাঠ ও আলোচনা


মধ্যাহ্নভোজের বিরতি: দুপুর ১.০০মি. - ২.০০মি.

দ্বিতীয় অধিবেশন ০৫ সেপ্টম্বর, ২০১৫
সময়: দুপুর ২.০০মি.- সন্ধ্যা ৬.০০মি.
প্রবন্ধ পাঠ, কবিতা পাঠ, আলোচনা ও সম্মাননা প্রদান

তৃতীয় দিন

সমাপনী অধিবেশন ০৬ সেপ্টম্বর, ২০১৫
সময়: দুপুর ২.০০মি.- সন্ধ্যা ৬.০০মি.
প্রবন্ধ পাঠ, কবিতা পাঠ ও আলোচনা
মোড়ক উম্মোচন ও সম্মাননা প্রদান



সূধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা সাহিত্য সংগঠন ‘চিরকুট’ আয়োজন করতে যাচ্ছি, তিনদিনব্যাপী ‘চিরকুট সাহিত্য সম্মেলন -২০১৫’। এই সম্মেলনে অংশগ্রহন করবেন দেশের প্রথিতযশা ও দেশ বরেণ্য কবি, শিল্পী ও সাহিত্যিকবৃন্দ। অতিথীদের মধ্যে আছেন কবি সৈয়দ শামসুল হক, প্রাবন্ধিক হায়াৎ মামুদ, কবি মোহাম্মদ রফিক, কবি নির্মলেন্দু গুণ, কবি আসাদ চৌধুরী, কবি হেলাল হাফিজ, কবি মুহাম্মদ নুরুল হুদা, কবি আবুল হাসনাত, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবি খালেদ হোসাইন, কবি শামীম রেজা, কথাসাহিত্যিক রায়হান রাইন প্রমুখ। এই তিনদিনব্যাপী সাহিত্য সম্মেলনকে প্রবন্ধ পাঠ, কবিতা পাঠ, আলোচনা, প্রকাশনার মোড়ক উম্মোচন ও সম্মাননা পদক প্রদানসহ বিভিন্ন পর্বে সাজানো হয়েছে। উক্ত আয়োজনে শুধুমাত্র ঢাকা নয় বরং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতি আশা করছি।


প্রধান উপদেষ্টা
কবি খালেদ হোসাইন
অধ্যাপক, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

উপদেষ্টা
কবি সুমন সাজ্জাদ
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

আহ্বায়ক
সুদীপ্ত শাহাদাত

সহ-আহবায়ক
আনজুম সানি
খালিদ হাসান তুষার
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক

লিখেছেন জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮

হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !

বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন

লিটারে ২০ টাকার আঘাত, পাম্পের দীর্ঘ সারি এবং মধ্যবিত্তের না-বলা দীর্ঘশ্বাস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫

২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

×