somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দানব বনাম বিলেতি নেতা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১,
চারদিকে সরকার পতনের আন্দোলন। বিএনপি-র নেতৃত্বে সমগ্র দেশের জনগন জেগে উঠেছে। তারেক জিয়া ছাত্রদল, যুবদলসহ বিএনপির সব অংগ সংগঠনকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। দেশের কথা, দেশের মানুষের কথা চিন্তা করে তিনি আয়েশি জীবন ছেড়ে রাজপথে নেমে এসেছেন। সরকার ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে। তারা গদিতে আসীন থাকতে হিমশিম খাচ্ছে। দেশের মানুষ গনতন্ত্রের স্বপ্ন দেখছে।

যতটুকু পড়লেন তা আমার কল্পনা বৈ কিছুই নয়। তারেক জিয়া জুজুর ভয়ে লন্ডনে দিনাতিপাত করছেন। বউয়ের চাকুরী চলে গেছে তাতে কোন অসুবিধা নেই।

বাস্তব চিত্র হচ্ছে দেশে দানবীয় শক্তি তারেক জিয়াকে দেশে আসতে দিচ্ছে না। তিনি এয়ারপোর্টে নামার সাথে এ শক্তি তার ঘাড় মটকে দিবে। তিনি সেখান থেকে কিছু ভিডিও বার্তা দিয়েছিলেন এবং এখনও মাঝে মাঝে সভা সেমিনার করে দেশের গনতন্ত্র উদ্ধারে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি আবার মাঝে মাঝে ভারপ্রাপ্ত মহাসচিবকে হয়ত অনুপ্রেরনাও দিয়ে যাচ্ছেন যার বদৌলতে তিনি আমাদের জোকস উপহার দিচ্ছেন। দেশে আন্দোলন হবে, আন্দোলনের তোড়ে সরকার ক্ষমতা ছেড়ে মাফ চাইতে বাধ্য হবে। আগামী ঈদের পরেই আন্দোলন শুরু হবে। কাউকে এক রত্তিও ছাড় দেওয়া হবেনা। তিনি জোকস বললেও অনেকের মনেই আশা জাগছে। যাদের মনে আশা জাগছে তারা বারংবার পরবর্তী ঈদের জন্য অপেক্ষা করছেন।

২,
এতক্ষন বেরশিক হয়েও একটু রশিকতা করার চেষ্টা করলাম। কিন্তু আসলে আমার যেটি মনে হচ্ছে বিএনপি আন্দোলন করার মত অবস্থায় নেই এবং অদূর ভবিষ্যতে তাদের আন্দোলন করার মত অবস্থা তৈরী হবে বলেও মনে হয় না। কারনগুলো কী হতে পারে.......

_ছাত্রদলে ছাত্ররা নব্বইয়ের দশক থেকে রাজনীতি করা শুরু করে '১০ সাল পরবর্তী সময়ে দলে একটি পোষ্ট পেয়েছে। তাদের বয়স কম (!) হলেও তাদের কাউকে ছাত্র বলে মনে হয়না। মাথার চুল পড়েছে, কানের উপরের চুলে পাক ধরেছে। তারা ছাত্র হলেও সাধারণতঃ বাড়িতে তাদের স্ত্রী-সন্তান আছে। এমতাবস্থায় তারা গনতন্ত্র রক্ষার্থে বুলেটের সামনে বুক পেতে দিতে চাইছেনা। তাও ভাল যে দেশের দানবীয় শক্তিকে উপেক্ষা করে তারা দেশেই বসবাস করছে, লন্ডন চলে যায়নি।

_ছাত্রলীগ অবশ্যই বেপরোয়া কিন্তু ছাত্রদল তাদের থেকে কোন অংশে কম নয় বরং ক্ষেত্রবিশেষ বেশীই বলা যায়। ম্যাডাম ক্ষমতা ছেড়েছেন আট বছর। এ দীর্ঘ সময় ছাত্রদলের পেটে উল্লেখযোগ্য কিছু যায়নি, তারা ক্ষুধার্ত হয়ে আছেন। ক্ষমতা পাওয়া মাত্র তারা ক্ষুধা নিবারণ করবেন এটাই স্বভাবিক। একদিকে ক্ষমতা পাওয়ার অনিশ্চয়তা অন্যদিকে দীর্ঘদিন পর ক্ষমতা পেলেও ক্ষুধা মিটানোর ইনসাফ নিয়ে অনিশ্চয়তা তাদের রাজনীতিতে সক্রিয় থাকাকে দ্বিধায় ফেলে দিয়েছে। দীর্ঘ পনের-বিশ বছর রাজনীতি করেও নিজেদের ভবিষ্যত অনিশ্চত দেখে তারা তাদের ক্যারিয়ার নিয়ে দ্বিধাদ্বন্দে ভুগছেন।

_ঢাকা থেকে সমগ্র দেশের রাজনীতি নিয়ন্ত্রিত হয়। এদিকে ঢাকার কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতিরই টালমাটাল অবস্থা। এখন ও পর্যন্ত ঢাকার বড় দুই নেতা পরষ্পর কামড়াকামড়িতে ব্যস্ত। সংগঠনের গোটা ভিত্তিই নড়বড়ে। আরও দুশ্চিন্তার কারন হচ্ছে তাদের এই দুরাবস্থার কথা তারা স্বীকার করতে নারাজ। জনগন চোখের সামনে তাদের দুরাবস্থা দেখছে অথচ তারা তাদের সংগঠনের ভিত্তিতে খুবই আস্থাশীল।

_নেতা লন্ডনে বসে অনুপ্রেরনা দিয়ে যাদেরকে আন্দোলনের মাঠে নামানো সম্ভব তারা বোধহয় শ্রীঘরে। বাকী যারা বাইরে আছেন তাদের বিলেতি অনুপ্রেনায় কাজ হচ্ছেনা। আন্দোলনের প্রয়োজনীয়তা তাদের বোধগম্য হলেও চুপ করে বসে থাকা ছাড়া কোন উপায় নেই। তারা টোটালি একটা বিদঘুটে অবস্থার মুখোমুখি এসে দাড়িয়েছে। আন্দোলনের জন্য গরম অনুপ্রেরণা, গরম খাবার দরকার।

মোটকথা, দেশের বর্তমান অবস্থা যদি গনতান্ত্রিক না হয় তাহলে সে গনতন্ত্র উদ্ধারের জন্য লন্ডনে বসে আন্দোলনের ছক কষলে তা বাস্তবসম্মত হবে বলে মনে হয়না। গনতন্ত্র উদ্ধারে দানবের ভয় উপেক্ষা করে দেশে এসে আন্দোলনের হাল ধরতে হবে। তাহলে বিএনপি কে নিয়ে মানুষ হয়ত আবারো স্বপ্ন দেখবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

×