ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে হাতাহাতি,লাথালাথি এবং নাক ফাটাফাটি হয়েছে!! এখন ঢাবির অনেক ভাই ব্রাদার বলবেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে লেখার যোগ্যতা আমার হয় নাই! এই লেখার পর জাতি আমাকে মেনে নেউক আর না নেউক তবুও কিছু কথা বলতেই হয়!!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষককের উপস্থিতিতে দেশের সেরা বিদ্যাপিঠ নামে পরিচিত এবং যেখানে সেরাদের গড়ে তোলেন কিন্তু তারাই যদি হাতাহাতি লাথালাথি করে নাক ফাটান তাহলে দেশের আবাল-বৃদ্ধ, অশিক্ষিত মানুষরা নাক ফাটাকো দূরের কথা বরং বিশ্বজিৎকে কুপিয়ে মারলে দোষের কি ?
আমরা অসুস্থ রাজনীতি,অসুস্থ শিক্ষা ব্যবস্থা,অসুস্থ পরিবশে আর অসুস্থ মন নিয়ে দেশ চালাই এবং চলতেছি! অসুস্থ মন নিয়ে নাক ফাটানো ছাড়া আর কি করতে পারি !!
ঢাবি বিশ্বের ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিতে পারেনা কেন জানেন ? এজন্যই!!
এর আগে ঢাবির একজন শিক্ষক রাস্তায় বলেছিলেন,আমি কে জানিস ? এরকম কি জানি বলেছিলেন ?
এতে অবশ্য অনেক ঢাবিয়ানরা বলেছিলেন,একজন শিক্ষককে দিয়ে বাকিদের বিচার করা যায়না!! কিন্তু আমি আজকে ৪০০ শিক্ষকের উপস্থিতিতে নাক ফাটানোর ঘটনাকে কি বলবো ?
এটা নিয়ে তদন্ত হবে,বিচার প্রক্রিয়া হতে হতে হয়ত কয়েক যুগ পার হয়ে যাবে আবার অনেকের চাকরিও শেষ হবে কিন্তু বিচার হবে কিনা সঠিক বলা যাবেনা!!
আচ্ছা অক্সফোর্ডখ্যাত বিশ্ববিদ্যালয়েও এমন ঘটনা হবে কেন ? আমার প্রশ্নটাই হলো হবে কেন ? এই ঘটনাই প্রথম মানলাম কিন্তু এই ঘটনা প্রথম হিসেবেই হবে কেন ??
ঢাকা বিশ্ববিদ্যালয় আমারও একটি প্রিয় জায়গা,আমিও জানি এখানে দেশের সেরা মেধাবীরা জায়গা করে নেয়,এখানে অনেক ভালো মানুষ তৈরি হয় কিন্তু এসব ধারণা ভাঙ্গতে শিক্ষকদের নাক ফাটানোর ঘটনাটাই কি যথেষ্ট নয় ?
পত্রিকার সূত্র অনুযায়ী,ঘটনার সূত্রপাত হয়েছিল সাবেক ভিসি সম্পর্কে কয়েকজন শিক্ষক অনেক সমালোচনা করেছেন এবং ভিসিকে অনেকভাবে কথা বলেছেন! যিনি আহত হয়েছেন এবং যেই শিক্ষককে লাথি মারা হয়েছে তিনি ভিসির পক্ষে কথা বলতে গিয়ে এমন ঘটনার জন্ম হয়!!
যেদেশে সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী থেকে বিরোধী দল,আমলা থেকে কামলা পর্যন্ত একে অপরের সমালোচনা করে থাকে সেখানে শিক্ষকরা বাদ যাবে কেন!!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় আমাদের পুরো জাতি আজ লজ্জিত! জাতি হিসেবে আমরা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি সেটা পরিস্কার!
আমাদের পরিবর্তন হওয়ার আর কোনো সুযোগ নেই কারণ কোনো দেশকে ধ্বংস করতে হলে সবার আগে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়!
যেটা ৫২,৭১ এ পাকিস্তানিরা করেছিল! সত্যিই আমরা শেষ হয়ে যাবো একদিন,সেদিন আর বেশি দূরে নয়!!
আমরা কোনো দেশের রোহিঙ্গা হিসেবে আশ্রয় নিতে বাধ্য হবো!! খুব বেশি দিন বাকি নেই………এ লজ্জা আমাদের সবার…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


