আমাদের দেশে এখন নতুন একটা প্রথা বা সিস্টেম চালু হয়েছে,বিয়ে করতে হলে একটা চাকরি লাগবেই! বিয়ের পর বউ কি খাবে,কি পরবে, কিসে ঘুমাবে এসব কিছুই নির্ভর করে চাকরির উপর!
চাকরি না থাকলে কোনো মেয়ের বাপ বিয়ে দিতে চায়না আবার দেশের অবস্থা অনুযায়ী চাকরিও সহজ ব্যাপার সেটাও না! আমার দেখা অনেক ছেলে আছে যারা বয়সের ভারে এখন চিরকুমার উপাধিতে ভূ্ষিত হবার উপক্রম! কিন্তু চাকরি নেই বলে বিয়ে হচ্ছেনা! কি আজব সমাজ আমাদের!!
একটা মানু্ষের উপর ডিপেন্ট করে আরেকটা মানু্ষের জীবন অতিবাহিত হয়! আচ্ছা ছেলেদের যদি চাকরি ছাড়া বিয়ে না হয় তাহলে মেয়েদের চাকরি ছাড়া বিয়ে করার মানে কি!! ?
যেই মেয়ে চাকরি করবেনা বা পাবেনা তাদেরও বিয়ে হবেনা!!
আসলে আমরাই সমাজে নারী পুরুষের বৈষম্য সৃষ্টি করে দেই,সেটা জম্মের পর থেকে শুরু হলেও বড় হওয়ার সাথে সাথে এর প্রবণতা বাড়তে থাকে!
কেন নারীরা একটা ছেলের উপর নির্ভর করবে? আর ছেলেটাকেই বা কেন চাকরি নির্ভর হয়ে বিয়ে করতে হবে একটা মেয়েকে!!
বাবা মায়েরা যখন জোর করে একটা মেয়েকে অন্য একটা কর্মজীবি ছেলের উপর চাপিয়ে দেয় তখন সেই মেয়েটা ঐ ছেলে কিংবা তার পরিবারের উপর আনুগত্য প্রকাশ করতে বাধ্য!!
আবার নারী পুরুষের বৈষম্যের ক্ষেত্রে মেয়ের বাবারাই গলাবাজি করে,ধর্ষণ,ইভটিজিং কিংবা নারী নির্যাতনের মত ঘটনা এসব মানসিকতা থেকেই কিন্তু সৃষ্টি!! চাকরি ছাড়া বিয়ে করলে হয়ত সংসারে অভাব অনটন দেখা দেয় তবে বহু চাকরিজীবী সংসার আছে যাদের মিলবন্ধন মোটেও নেই! তাদের ক্ষেত্রে কেন অশান্তি হয় ?
আমাদের সিস্টেম আমরাই চালু করি আবার আমরাই এসবের বিরুদ্ধে কথা বলি!!
বাপ দাদার আমলে চাকরি ছিলনা,চাকরি থাকলেও অনেকেই করেনি,তখন জমি জায়গা কিংবা আভিজত্য দেখে মেয়েকে বিয়ে দিত আর বর্তমানে ছেলের চাকরির উপর নির্ভর করে কেমন বউ পাবে!!
অনেকের চাকরির অভাবে ভালবাসার মানুষটাও ছেড়ে চলে যায়,যেতে বাধ্য হয় এই সমাজ ব্যবস্থার কারণে! বিয়ের পরে লোকজন জিজ্ঞেস করে, জামাই কি করে?
মানসম্মত উত্তর দিতে না পারলে লজ্জা লাগে,সমাজে মুখ দেখানো ভার হয়ে যায়! অথচ সমাজই এই নিয়ম তৈরি করে রেখেছে!
বিচিত্র এই জীবনে হয়না চাকরি,হয়না টাকা পয়সা, হয়না ভালো বউ! বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এই সমস্যার সম্মুখীন হোন সবচেয়ে বেশি!
একদিকে পড়া লেখা করেও চাকরির নিশ্চয়তা নেই অপরদিকে টাকা পয়সাও থাকেনা বউ পোষার মত!!!
সেলুকাস জীবন মাইরি!!!
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


