somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবাকে ভালবাসা

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আমার বাবাকে অনেক ক্ষেত্রেই অনুসরণ করি,বাবা এমন একটা মানুষ যিনি আজ পর্যন্ত কারো সাথে ঝগড়া করেননি। আমার বাবার লোভ লালসাও আমি দেখিনি! বাবা দোকান করে এসে ১০ টাকার নোট গুলো গুনতো,অনেক টাকা মনে হত আমার কাছে! ছোট বেলায় বাবার ১০ টাকার নোটের মোটা একটা বান্ডিল দেখে মনে মনে ভাবতাম, বাবার বুঝি অনেক টাকা!!
বড় হওয়ার সাথে সাথে ধারণা পাল্টালো,টাকা চিনতে পারলেও টাকা রাখতে পারিনা! বাবার প্রতিদিনের আয় থেকে এখনো নতুন নতুন নোট গুলো জমা করেন,আমাদের ভাই বোনদের কোনো কাজে লাগলে সেগুলো বের করেন। গতবার পুরো ফর্মফিলাপের টাকা গুলো নতুন ছিল!
বাবা একসময় সিগারেট টানতো,পান খেতো,সিগারেটের দাম যেদিন এক টাকা বৃদ্ধি পেয়েছিল সেদিন থেকে আর সিগারেট খায়না! আজ পর্যন্ত না!!
বাবার এই গুণটা আমার সারাজীবন মনে থাকবে,বাবার সাথে মাঝে মধ্যে কিছু মানুষকে পরিচয় করিয়ে দেই,আমি ইচ্ছে করেই পরিচয় করাই,কারণ বাবা হয়ত এতটুকু শান্তি পায়,গর্ববোধ করে,হ্যাঁ আমার ছেলেটা ভালো মানুষের সাথে মেলামেশা করছে।
সমাজে প্রতিষ্ঠিত হওয়ার থেকে সমাজে সম্মানবোধটা অনেক জরুরী,যেটা আমার বাবার যথেষ্ট আছে বলে আমি মনে করি। আমার বাবার মত অনেক বাবা আছেন,যারা দিন রাত পরিশ্রম করে সন্তানকে বড় করেছেন,একটা সময় সন্তানরা বাবা মাকে ফেলে রাখেন,অন্যত্র চলে যান নতুবা আলাদা থাকেন!
বাবারা পরিশ্রম করে,আমি/আমরা যখন বাবা হবো তখনো আমরাও হয়ত এরকমি হবো,তবে বাবাদের মত হতে পারবোনা! কারণ জন্মদাতা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক,তাঁর মত আর কেউ হতে পারবেন না।
আমার বাবা আদর্শগতভাবে একজন সৎ মানুষ,বাবাকে অনুসরণ করি অনেক ক্ষেত্রেই,আমার বাবার অঢেল টাকা পয়সা না থাকলেও আমাদেরকে বড় করেছেন,শুধু বড়ই করেননি,যথেষ্ট চেষ্টা করেছেন শিক্ষিত করার। অথচ আমার বাবা মা পড়া লেখা জানেন না।
প্রতিদিন রাতে মা যখন চুলোর পাড়ে রান্না করত,আমরা তখন চুলোর পাড়ে বই পড়তাম! সেইদিন গুলো এখন আর নেই,হেরিকেনের বদলে বিদ্যুৎ,পড়াশোনাও বেশ শেষের দিকে,সবমিলে গতানুগতিক সময়টা পার হয়েছে।
বাবা আজও পরিশ্রম করে,বাবা হয়ত আরো পরিশ্রম করবে,বাবা প্রায়ই বলে,পড়া লেখা শেষ হলে কিছু একটা করতে হবে। আমিও তো সেটাই চাই,কিছু একটা করতে হবে। বাবাকে আর কতদিন কষ্ট করতে দেখবো! সেইদিনের আশায়,যেদিন বাবাকে বলবো,থাক আর দোকান করতে হবেনা.....
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

ফিনিক্সরা অবসর নেয় না

লিখেছেন চারাগাছ, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৬






“Phoenixes never retire, John Kabir!”

কথাটা আমি লিখেছিলাম হঠাৎ। কিন্তু লেখার পর বুঝলাম, কথাটা আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে লেখা নয়। কথাটা একজন মানুষকে মনে করে... ...বাকিটুকু পড়ুন

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

×