somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটা নয়,কর্ম চাই

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমারও একটা স্বপ্ন ছিল,পড়া লেখা শেষ করে মানুষ হবো,তারপর একটা চাকরি করে অসহায় বাবা মাকে একটু আরাম আয়েশ করার সুযোগ দিবো। ভেবেছিলাম চাকরি হবে,পড়া লেখা করছি চাকরির জন্যেই তো নাকি ?
শুধু মানুষ হয়েও লাভ নাই, মানুষ হয়ে আবার ভাত কাপড় কই পাবো ? ভাত কাপড় নাহলে আবার জীবনও চলবেনা!

এদিকে বাড়িতেও বাবা মা বার বার বলছেন কিরে বাবা চাকরি কবে করবি ? বাবা মাকে তো অনেকদিন ধরেই বলছি এইত চাকরি একটা হবে,হচ্ছে,চেষ্টা করছি !!

এই চেষ্টার জন্যই তো সব কিছু করছি !! কোটা সংস্কার আন্দোলন করেই কি হবে ? কতজনের চাকরি হবে কোটাহীন ভাবে ?

ছোট থেকে আমার বাবা আমাকে ভালো স্কুলে পড়াতে পারেননি,ভালো কলেজে পড়াতে পারেননি,কোনো প্রাইভেট টিউটর রাখতে পারেননি,কোনো প্রাইভেট পড়তেও পারিনি !! বরং আমিই ছোট থেকে বাবাকে যতটা পেরেছি সাহায্য করেছি বিভিন্ন সময় বিভিন্ন কাজে বাবার পাশে থেকেছি !!

অপরপক্ষে, বাড়ির পাশে যে চাকরিজীবী বা ধনী পরিবারের লোকটা ছিল তার সন্তানকে তিনি একটি নামী দামী স্কুলে পড়িয়েছেন,বাড়িতে তিন চারটা টিউটর রেখেছিলেন,ভালো কলেজে পড়িয়েছিলেন,ভর্তি কোচিং এর জন্য হাজার হাজার টাকা খরচ করে ঢাকায় পড়িয়েছিলেন ! কেউ পাবলিক ভার্সিটিতে ভর্তি হবার সুযোগ না পেলেও তার ছেলেটাকে প্রাইভেট ভার্তিসিটিতে পড়িয়েছেন !! আর আমি পড়েছি একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে!

আমি মাসে তিন মাসে একবার কলেজে গিয়েছি অপরপক্ষে বড়লোক ঘরের ছেলেটা প্রতিদিন কলেজে গেছে। আমি বড় হয়েছি আমার চারপাশের প্রকৃতির মাঝে,একটা মূর্খ সমাজের মাঝে ! আমি কথা বললেও কথার মধ্যে জড়োতা থাকে,কথা বলার সাহস পাইনা ! কিন্তু ঢাকায় পড়া ছেলে মেয়েটা আমার বাড়ির পাশের হলেও ফটর ফটর করে কথায় কথায় ইংরেজি বলতে পারে,কি সুন্দর করে কথা বলতে পারে !!

দেশে পাঁচ কোটি বেকার ছেলে মেয়ে,বর্তমানে সব পোস্টে নিয়োগ দিলেও কতজনকে আর নিতে পারবে ? খুব বেশি হলে এক লক্ষ, দুই লক্ষ,তিন লক্ষ,ধরে নিলাম এক কোটি !! তাহলে বাকি চার কোটি ছেলে মেয়ের কি হবে ?

এর মধ্যে দুর্নীতি,মামা খালু,ঘুষের দৌড়াত্ব আছে,এই দৌড়ের সাথে আমার কোনো ভাবেই পেরে উঠা সম্ভব নয় ! কারণ আমার এক টাকা দেওয়ার মতও সার্মথও নেই !
অনেকেই বলবেন, কত অজোপাড়া গাঁয়ের ছেলে মেয়ে কত ভালো জায়গায় যাচ্ছে,অনেকে আবার উদাহরণ দিবেন আতিউর রহমান কিংবা নরেন্দ্র মোদিকে !! আসলেই কি বর্তমানে সেই আতিউর রহমান,মোদি তৈরি হয় ? হলেও বা কতজন ?

সত্য কথা বলতে দেশে কোটা মোটা কিছুই না, কোটা দিয়েই আর কয়টা চাকরি হয় ? দেশে কর্মসংস্থান দরকার। দেশের কোটি কোটি বেকার ছেলে মেয়েদের কর্ম দরকার ! কর্মসংস্থান দরকার ! কোটা আমার দরকার নেই,কোটা দিয়েও আমার চাকরি হবেনা ! আমাকে পারলে জীবন চলার মত একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তাতেই খুশি থাকবো!!

এই ভাবনা গুলো কোটি কোটি তরুণের আর সেজন্যই সবাই আন্দোলনে ঝাপিয়ে পড়ে নিজেদের অধিকার আদায়ের চেষ্টা করছে মাত্র............
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×