somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বাগান ও একজন ইউএনও

০৩ রা মে, ২০১৮ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সময়টা খুব বেশিদিন আগের না,কয়েক মাস আগের মাত্র! কয়েকমাসেই যে বদলে যেতে পারে একটি শহর কিংবা বাজারের ঘিঞ্জি পরিবেশের চিত্র সেটির উদাহরণ হতে পারে এই বাগানটি।

চলুন গল্পটা শুরু করি....

কিছুদিন আগে যখন বুকফাঁটা খাঁ খাঁ রোদে চারিদিকে সবকিছু ঝিমিয়ে পড়তে শুরু করেছিল তখন এই বাগানটার বুক চিরে তৃষ্ণার কাতরে ফেটে গিয়েছিল মাটি! বাগানের বুক ফাটা আর্তনাত দেখে চুপ থাকতে পারিনি,বাজারের এর ওর কাছে একটা পাইপ লাইনের জন্য ছুটে বেড়িয়েছি বাগাটাতে একটু পানি দেওয়ার জন্য।

দুর্ভাগ্যবশত বাগানের আশপাশের কোনো মটর লাইনের পাইপ গুলো বাগান পর্যন্ত আসেনি! আমার সেদিন খুব কান্না পেয়েছিল ভিতরে ভিতরে! একটি বাগানের কয়েকটি গাছের জন্যও মানুষ কাঁদতে পারে! সত্যিই কি মায়া! আমি বলে কথা নয়,হয়ত বাগান প্রিয় অনেকের এই অবস্থা হত।

চারিদিকে অনেক মানুষ,মানুষের ভীরে মানুষ চেনা যায়না কিন্তু কিছু কিছু মানু্ষ সমাজ,দেশ,রাষ্ট্র কিংবা মানুষের জন্য কাজ করেন।
বাগানটা করেছিলেন বর্তমানে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের দায়িত্বে
কর্মরত সাবেক খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান। অনেকের কাছে তিনি মহান,অনেকের কাছে পুত্র,অনেকের কাছে স্যার,অনেকের কাছে বন্ধু আবার অনেকের কাছে অবুঝ লোক বলে পরিচিত ছিলেন খানসামা উপজেলাতে সাবেক এই ইউএনও।

তিনি চেয়েছিলেন গোটা উপজেলাকে সুন্দর একটি বাগান হিসেবে তৈরি করতে,যেখানে থাকবে সবুজ সাদা মনের কিছু মানুষের বসবাস,সবাই গড়ে উঠবে সবুজের মত করে ডগবগিয়ে! তিনি সেটা পেরেছিলেন,চেষ্টাও করেছিলেন। বর্তমানে যিনি আছেন তিনিও হয়ত চেষ্টা করছেন এরকম একটি সুন্দর বাগান তৈরি করে দিতে।তিনিও সফল হবেন এই কামনাই করি!

সরকারি লোকেরা নিয়ম অনুযায়ী বদলি হয় কিন্তু কতজন আছেন যারা বদলে দেবার জন্য কাজ করে যান স্বার্থ ছাড়া? আমাদের দেশে যখন ঘুষ-বাণিজ্য,দুর্নীতিতে অনেক অফিসাররা ব্যতিব্যস্ত হয়ে পড়েন তখন এরকমও কিছু অফিসারের দেখা মিলবে যারা দেশটাকে নিজের পরিবার,পরিজন মনে করেন।

সাজেবুর রহমান শুধু বাগান প্রিয়ই ছিলেন না বরং তিনি বই পড়ার জন্য গড়ে তুলেছেন বিরাট কয়েকটি লাইব্রেরিও। লাইব্রেরি গুলোতে বরাদ্দ দিয়ে গেলেও বর্তমানে সেই টাকা চেয়ারম্যানদের পকেটে ঘুরপাক খাচ্ছে শুনলাম! তিনি চলে গেছেন খানসামা উপজেলা থেকে,এসব নিয়ে অনেকের ভাবনাটাও কমে গেছে! আমরা ক্ষুদ্র দু'একজন ভেবেই বা লাভ কি?

অনেক মানুষও ফুলে ফেঁপে উঠছে,বাগান গুলোও বাড়ছে নিজ গতিতে! বাগানটিতে আর পানি দিতে হয়নি,সৃষ্টিকর্তা বুকফাঁটা আর্তনাতের ডাক শুনে বৃষ্টি নামিয়েছিলেন সেদিন।

বাগানটিতে ফুল ফুটবে,হাজার হাজার মানুষ দেখবে,কেউ কেউ বলবে বাগানটি সাজেবুর স্যার লাগিয়েছিলেন! আবার বাগানটি মরে গেলে অনেকেই বলবে কাম পায় নাই এখানে বাজারের মধ্যে বাগান লাগাতে গেছেন!!

সাজেবুর স্যার যেখানেই থাকেন,গাছ গুলো বেঁচে থাকবে,আপনিও বেঁচে থাকবেন। বেঁচে থাকবে আমাদের মত বাগানপ্রিয় মানুষ গুলোও।

বিঃদ্রঃ এই বাগানটি দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট বাজারে অবস্থিত।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৮ রাত ৮:১৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×