আমার শৈশবের ঈদ
১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটবেলা থেকেই আমি ঈদ বলতে বুঝেছি আমাদের শহুরে চাচার পরিবারসহ জাদুর ব্যাগ তথা আমাদের নতুন জামা কাপড়ের ব্যাগ বহন করে আমাদের বিশাল যৌথ পরিবারের সদস্য সংখ্যা বাড়াতে আসাকেই! ঐ আসাটাই যে ছিল শহর থেকে ঈদকে ধরে নিয়ে আসার সামিল!তাই দিন গুনতাম তাদের আসার,শুধু আমি নই আমার হৈহুল্লোড়ের সঙ্গী অন্যসব চাচাতো ভাই বোনেরাও!তখন ঈদের একটি অনুসঙ্গ ছিলে বড় বোনদের কাছে থেকে ঈদের আগের দিন বিকালে হাতে মেহেদি দিয়ে নেয়া,যার ডিজাইন নিয়ে আমরা একে অপরকে হিংসাও করতাম|শুধুমাত্র ঈদে আমরা সব চাচাতোভাইবোনেরা একসাথে জড় হব বলে ঈদ আমাদের বাড়ি ছাড়া নানাবাড়িতে কাটানোর কথা চিন্তাও করতে পারতাম না|ঈদের দিনের চাইতে বরং ঈদের আগের দিনেই বেশী আনন্দ হত পটকা ফুটিয়ে আর ঈদের আনন্দ মিছিল করে|ঈদের পরদিন আবার সব ফুফুরাও এসে উপস্থিত হতেন তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আর আমাদের হৈহুল্লোড়ের মাত্রা চরমে পৌঁছত|ঈদের দিনের সকালে বাড়ীর পাশের বিশাল দীঘিতে অনেকক্ষণ ধরে চলত গোসল,অতঃপর ঈদগাহ্|সারাদিন যে কীভাবে কেটে যেত বুঝতেই পারতাম না|রাতে ঘরভর্তি আত্মীয়দের নিয়ে টিভি দেখার যে আনন্দ তা শুধু অভিঙ্গতা দ্বারাই বোঝা সম্ভব|এর কিছু কিছু উপাদান আজ সবার অজান্তে পরিবেশ থেকে হারিয়ে গেছে!
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুন