somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে এসএমএস ও অনলাইনে ভর্তির আবেদন পদ্ধতি

১৪ ই মে, ২০১৭ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৭-১৮ শিক্ষাবর্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কলেজ/সমমান প্রতিষ্ঠান সমূহে একাদশ শ্রেণিতে এসএমএস ও অন-লাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া ০৯ মে থেকে শুরু হয়ে ২৬ মে পর্যন্ত চলবে। আবেদন প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১ম পর্যায়ে নির্বাচিতদের তালিকা বা ফলাফল ০৫ জুন প্রকাশ করা হবে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাশ শুরু হবে ১ জুলাই ২০১৭ তারিখ থেকে।
বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে। তবে শিক্ষার্থীরা নিজেরাই নির্বাচিত কলেজে ভর্তি নিশ্চয়ন করতে পারবে। গতবারের মত এবারো এসএমএস এর পাশাপাশি অনলাইনেও অাবেদন করা যাবে তবে এবার প্রার্থী সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আবেদন করতে পারবে। বোর্ড কর্তৃপক্ষ একটি কলেজ নির্ধারণ করে মনোনীত করবে। মনোনীত কলেজটি পরিবর্তন করতে চাইলে এসময় মাইগ্রেশনেরও সুযোগ থাকবে।
চলুন জেনে নেওয়া যাক আবেদন প্রক্রিয়াঃ
একাদশ শ্রেণিতে আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় লিঙ্কঃ
HSC Admission Application Process 2017-18
কলেজে ভর্তির আবেদন সংক্রান্ত নির্দেশনা ডাউনলোড করুন।
কলেজে ভর্তির নীতিমালা সহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ঢাকা বোর্ড এর সকল কলেজ এর তালিকা ও আবেদনের যোগ্যতা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
বাংলাদেশের সকল কলেজের EIIN নম্বর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অনলাইনে আবেদন এর লিঙ্কঃ
www.xiclassadmission.gov.bd
পিন ভুলে গিয়ে থাকলে এখানে ক্লিক করুন
একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল জানতে ও ফলাফল পরবর্তী ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে এখানে ক্লিক করুন।
SMS এর মাধ্যমে যেভাবে ভর্তির আবেদন করবেন-
SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। আবেদনের জন্য মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে-
CAD ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার
EIIN ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর ভর্তিচ্ছু শিফটের নাম ভার্সন কোটার নাম (যদি থাকে)
এরপর মেসেজটি send করতে হবে ১৬২২২ নাম্বারে।
উদাহরণ: CAD 696954 SC DHA 123456 2017
1212665968 M B FQ
এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN
SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC)
DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর
2017-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন
1212665968- আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর
M- শিফটের নামের প্রথম অক্ষর
B-ভার্সন এর প্রথম অক্ষর
FQ- মুক্তিযোদ্ধা কোটা)।
ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ
* সাধারন বোর্ডঃ
Science এর জন্য SC
Humanities এর জন্য HU
Business Studies এর জন্য BS
Home Economics এর জন্য HE
Islamic Studies এর জন্য IS
* মাদরাসা বোর্ডঃ
Science এর জন্য MS
General এর জন্য GE
Muzabbid এর জন্য MU লিখতে হবে
Hifzul Quran এর জন্য HQ লিখতে হবে
* কারিগরি শিক্ষা বোর্ডঃ
[ HSCVOC – (Agro Machinery এর জন্য AM
Automobile এর জন্য AU
Building Maintenance and Construction এর জন্য BC
Clothing and Garments Finishing এর জন্য CG
Computer Operation and Maintenance এর জন্য CO
Drafting Civil এর জন্য DC
Electronic Works and Maintenance এর জন্য EW
Electronic Control and Communication এর জন্য EC
Fish Culture and Breeding এর জন্য FC
Machine Tools Operation and Maintenance এর জন্য MT
Welding and Fabrication এর জন্য WF
Industrial Wood Working এর জন্য IW
Wet Processing এর জন্য WP
Yarn and Fabric Manufacturing এর জন্য YF
Warehouse and Storekeeping এর জন্য WS,
Home Science এর জন্য VH)]
[ HSCBM (Accounting এর জন্য HA
Banking এর জন্য HB
Computer Operation এর জন্য HC
Entrepreneurship Development এর জন্য ED
Agriculture এর জন্য AG )] লিখতে হবে
শিফটের ক্ষেত্রেঃ
*Morning এর জন্য M
Day এর জন্য D
Evening এর জন্য E এবং
ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে।
ভার্সনের ক্ষেত্রেঃ
* বাংলা ভার্সনের ক্ষেত্রে B আর ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে E লিখতে হবে।
কোটার ক্ষেত্রেঃ
* মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে।
কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে। প্রবাসী কোটার ক্ষেত্রে PQ লিখতে হবে।
কোন ধরনের কোটা না থাকলে কোটার জায়গায় কিছু লিখতে হবেনা।
ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ/মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।
আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে লিখতে হবে-
CAD YES PIN CONTACT NUMBER (শিক্ষার্থীর/অভিভাবকের ব্যবহৃত বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত যে কোন মোবাইল নম্বর)
লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
আবেদন ফিঃ গতবারের মতো এবারও অনলাইনে আবেদনের জন্য ১৫০ টাকা এবং এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য ১২০ টাকা ফি দিতে হবে। তবে এসএমএসে আবেদনের জন্য প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
একজন আবেদনকারী একাধিক প্রতিষ্ঠান/ একই প্রতিষ্ঠান এর একাধিক গ্রুপে/ একই প্রতিষ্ঠানে একাধিক শিফটে আলাদা ভাবে আবেদন করতে পারবে, তবে এক্ষেত্রে
প্রতিবারই ফি বাবদ ১২০/- টাকা কেটে নেওয়া হবে।
অন-লাইনের মাধ্যমে ভর্তির আবেদন করার পদ্ধতি-
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদনের পূর্বে শিক্ষার্থীকে শুধুমাত্র টেলিটক মোবাইল (প্রি-পেইড) ব্যবহার করে অন-লাইনের আবেদন ফি SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। প্রার্থীকে তার এসএসসি/সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে টেলিটক সিম এর মাধ্যমে ১৫০/- টাকা ফি জমা প্রদান করতে হবে।
এর জন্য টেলিটক মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এভাবে-
CAD WEB এসএসসি/সমমান পরীক্ষা পাসের Board এর নামের প্রথম তিন অক্ষরএসএসসি/সমমান পরীক্ষা পাসের Rollএসএসসি/সমমান পরীক্ষা পাসের Yearএসএসসি/সমমান পরীক্ষা পাসের Reg. No. লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে।
ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম এবং আবেদন ফি বাবদ ১৫০ কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন কোড প্রদান করা হবে।
ফি প্রদানে সম্মত থাকলে ম্যাসেজ অপসন এ গিয়ে
CAD YES PIN CONTACT NUMBER (বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফি সঠিকভাবে জমা হলে প্রার্থীর মোবাইলে নিশ্চিতকরণের একটি
Transaction ID সহ SMS যাবে।
টেলিটকের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি ১৫০ টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website- এ ( http://www.xiclassadmission.gov.bd ) Apply Online -এ Click করতে হবে।
এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, বোর্ড ও পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে আবেদনকারী একটি ফরম পাবে, সেটি ডাউনলোড করে নিতে হবে। একইভাবে সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন করতে হবে প্রার্থীকে।
আবেদন ফিঃ অন-লাইনে সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদনের জন্য ১৫০ /- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ টি কলেজে আবেদন করলেও ১৫০ /- টাকা চার্জ করবে আবার ১০টি করলেও ১৫০ /- চার্জ করবে। অর্থাৎ এসএমএস এ আবেদন পদ্ধতির মত কলেজ প্রতি আলাদা চার্জ করা হবে না।
আবেদনের সময়সীমাঃ ০৯ মে থেকে শুরু হয়ে ২৬ মে পর্যন্ত।
১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধাক্রম ০৫ জুন এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিঙ্কেও প্রকাশ করা হবে।
শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ০৯ থেকে ০৮ জুন পর্যন্ত।
মাইগ্রেশন আবেদন (অপশন প্রদান) ও নতুন আবেদনঃ ০৯ থেকে ১০ জুন পর্যন্ত।
২য় মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ২য় মেধাক্রম ১৩ জুন এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিঙ্কেও প্রকাশ করা হবে।
২য় পর্যায়ে শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ১৪ থেকে ১৫ জুন পর্যন্ত।
পুনঃনিরীক্ষণ এর পর ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের জন্য নির্দেশনাঃ যে সমস্ত শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের পর ফলাফল পরিবর্তন হবে, তাদেরকে ৩০ মে থেকে ৩১ মে তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাহিদাকৃত ন্যূনতম GPA ও অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে অবশ্যই ভর্তির জন্য আবেদন করতে হবে।
মাইগ্রেশন আবেদন (অপশন প্রদান) ও নতুন আবেদনঃ ১৬ থেকে ১৭ জুন পর্যন্ত।
৩য় মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ২য় মেধাক্রম ১৮ জুন এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিঙ্কেও প্রকাশ করা হবে।
৩য় পর্যায়ে শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ১৯ জুন।
ভর্তির সময়সীমাঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর ২০-২২ জুন এবং ঈদের ছুটির পর ২৮-২৯ জুন একাদশ শ্রেণিতে ভর্তি করানো হবে।
নিবন্ধন ফিঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর শিক্ষার্থী ১৮৫ টাকা মোবাইল ফোনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে নিবন্ধন করবেন, আগে কলেজ বোর্ডকে এ টাকা দিলেও এখন শিক্ষার্থীরা নিজেরাই বোর্ডকে টাকা জমা দেবে।
হেল্পলাইনঃ আবেদন সংক্রান্ত যে কোন সমস্যার সম্মুখীন হলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন…
Help Line:
121 (Teletalk)
015 00 121 121-9
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×