somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিনেমা দেখাদেখি: কয়েকটি সিনেমা ও আমার বর্তমান অভিজ্ঞতা

২০ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময় হিন্দি গান প্রচুর শোনা হলেও হিন্দি সিনেমা দেখেছি খুব কম।

তাই এবছরের তালিকায় প্রথম দিকেই কয়েকটি হিন্দি সিনেমা দেখবো বলে ঠিক করেছিলাম। চারটি হিন্দি সিনেমা দেখলাম আজ পর্যন্ত ২০২৫ সালে।

আজ দেখলাম "কাল হো না হো"

এর আগে দেখেছি-

দিল তো পাগাল হে
কুচ কুচ হোতা হে

এবং সিকান্দার কা মুকাদ্দার

প্রথম তিনটাই শাহরুখ খানের নামকরা সিনেমা। প্রত্যেকটি সিনেমাই অন্তত ২০ বছর বা তার বেশি সময় আগের।

ছোটকালে এইসব সিনেমার গান ছিলো মানুষের মুখে মুখে। সিনেমা না দেখলেও সিনেমাগুলোর সব গানই হাজারবার শোনা।

জীবনে বিভিন্ন সিনেমা দেখার পর শাহরুখ খানের এই সিনেমা দেখা আমার জন্য সময় নষ্ট হয়েছে। তিনটা সিনেমাই প্রেম, আবেগ নির্ভর ত্রিভুজ প্রেমের কাহিনী। মোটা দাগে। শাহরুখ খানের অভিনয় প্রায় সব সিনেমাই একইরকম এবং তার প্রায় দুটি করে প্রেমিকা। কাল হো না হো তে প্রেমিকা একটা হইলেও ত্রিভুজ প্রেম আছে।

এইসব সিনেমা ২০ বছর আগে দেখলে হয়ত ভালো লাগতো বা কান্নাকাটি করতে মন চাইতো। কিন্তু এখন এই সিনেমা দুই ঘন্টা ধৈর্য ধরে দেখা বিরাট ব্যাপার।

এটা একেবারেই আমার ব্যাক্তিগত রিভিউ।

তবে সিকান্দার কা মুকাদ্দার সিনেমাটি চমৎকার লেগেছে। এমন টাইপের সিনেমা আগ্রহ নিয়ে দেখা যায়। এবং দেখার পর একটা পরিপূর্ণ এন্টারটেইন্ড ফিল হয়।

.

যতদূর জানি শাহরুখ খানের গত ৫ থেকে ১০ বছরের মধ্যে করা সিনেমা এমন প্রেম-ভালোবাসা, আবেগ আর কান্নাকাটি টাইপ না। তারপরও শুরু করতে ভয় লাগছে সময় নষ্ট হবে ভেবে।

শাহরুখ খানের এইসব সিনেমা ছাড়া এর আগে হাইপের কারণে কিছু হিন্দি সিনেমা দেখছিলাম। সেগুলো ভালো লাগছিলো অধিকাংশই।

যেমন:

পিকে
থ্রি ইডিয়টস (খুবই ভালো লাগছে)
মুন্না ভাই এমবিবিএস
লাগে রাহো মুন্না ভাই

পরে খেয়াল করেছি এই চারটা সিনেমারই পরিচালক একজন। রাজকুমার হিরানি।

এই সিনেমা গুলা ভালো লাগছে খুব।

আরো কিছু সিনেমার নাম মনে পড়ছে। যেমন:

বাজিরাও মাস্তানি ভালো লেগেছিলো।
শহিদ কাপুরের ভিভা সিনেমাটি প্রেম ঘটিত হইলেও খুবই ভালো লাগছিলো।

আরো কিছু হিন্দি সিনেমা দেখেছি। সব গুলোর নাম মনে আসছে না। অনেক সিনেমাই ভালো লেগেছে। বিপদে পড়েছি এ বছর পর পর কয়েকটি শাহরুখের সাবেক সিনেমা দেখে।

এখন আবার সাবেক কিছু ক্লাসিক সিনেমায় ফিরবো। আপাতত হিন্দি বাদ দিয়ে আগাবো। ভালো হিন্দি সিনেমা পাইলে আবার সেটা দেখা যাবে।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২৫ রাত ১১:০০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×