শৈশবের একটি কথা মনে পড়ল কাল
১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার শিশু বেলায়। বাবা তখন দেশের বাইরে থাকতো। তখনকার দিনে এখনকার মত মোবাইল সবার হাতে হাতে ছিলনা। আমাদের গ্রামেও মোবাইল ফোন আসেনি তখনো। দুই-তিন মাস পর হয়ত একটি চিঠি আসতো-যেত। যেখানে মনের কথাগুলো লিখে পাঠাতো একে অন্যকে। অধির আগ্রহ থাকতো সে চিঠি পড়বার জন্য। আর সে সময়গুলোতে ভয়েস শুনাতো মহা আনন্দের বিষয় ছিল।
কিন্তু তখন ভয়েস শুনা বা শুনানোর একমাত্র মাধ্যম ছিল ক্যাসেটে কথা রেকর্ড করে পাঠানো। আর সে ক্যাসেট আসলে বাড়ির সবাই মিলে শুনতে আসতো।
..তো যে জন্য কথাটি বলছিলাম, আমার তখন থেকেই কবিতা এবং কবিতা আবৃত্তির প্রতি একটা প্রেম ছিল।
আমার মনে পড়ে, আমাদের সবাই কথা রেকর্ড করে বাবাকে পাঠাবো বলে শুরু করলাম। আমার পালা আসলো, আমি প্রথমে সালাম দিয়েই বললাম, আমি এখন আমাদের বই থেকে আপনাকে একটা কবিতা পড়ে শোনাবো...তারপর পড়লাম-
"ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশে সেরা।
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা ...।"
আহ! সেই যে কবিতা এবং কবিতা আবৃত্তির প্রতি একটা প্রেম তা আজও রয়ে গেল। তখন আমার বয়স ছিল খুব সম্ভব আট অথবা নয়, আর এখন ত্রিশ পার হল। শৈশবের এমন একটি কথা গতকালই হঠাৎ মনে পড়ল। তখন শুধু কবিতা পড়তাম আর আজ নিজেও লিখি। কথাটি আপনাদের সাথে শেয়ার করলাম নিতান্তই মনের খেয়ালে।
আসলে যোগাযোগের সেকাল আর একাল খুব অল্প সময়ের ব্যবধানে ব্যাপক পরিবর্তন সাধিত হল। (১২/০৮/২০১৫ ইং)
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুন