somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাভার ট্রাজেডিঃরাজনীতিকে বদলে দিল

০২ রা মে, ২০১৩ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ ফেরেস্তা নয়।হিংসা,দ্বেষ,অহমিকা,অপরিণীতা ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য।ব্যক্তি দল গড়ে,দলে চলে দেশ।সেখানেও ব্যক্তি।তবে একক নয়,সমষ্টিক।ব্যক্তির চরিত্রগুলিও দল ডিঙ্গিয়ে পিছু পিছু রাষ্ট্র যন্ত্রে গিয়ে জমা হয়।

আমরা সবাই কোন না কোন পরিবার থেকে উঠে এসেছি।পারিবারিক হিংসা,পারস্পরিক অসহিস্ঞুতা ব্যক্তিকে কোথায় নিয়ে দাঁড় করায় আমরা দেখি।প্রাত্যহিক জীবনে ব্যক্তির প্রতিটি চরিত্রই আমরা উপলব্ধি করি।আপন মায়ের পেটের ভাই,আদরের ছোট বোন এমনকি জন্মদাতা পিতামাতা পর্যন্ত সামান্য ভূলের ঘোলে মহা শত্রু হয়ে উঠে।কিন্তু হঠাৎ আদরের সন্তানের মর্মান্তিক বিয়োগে আবার সবাই শীশা ঢালা মমতায় এক হয়ে যায়।এগুলি সব নাটক,সিনেমার গল্প।কিন্তু মিথ্যা নয়।প্রত্যেকের জীবনই একেকটি সিনেমা,একেকটি নাটক।

সরকারের বর্তমান সময়ে বিডিআর হত্যাকান্ড,নিমতলীর কান্না,তাজরীন গার্মেন্সে আগুনসহ অনেক ট্রাজেডিক ঘটনা ঘটেছে।বিরোধী নেত্রী যাকে বলেছেন “অপয়া”।সরকার আপন দায়িত্বে পিছু টলেনি।শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে নিয়েছে অসমাপ্ত কাজকে।ভাল মন্দ অনেক কাজে হাত দিয়েছে।এজেন্ডাও বৈকি।বিরোধী দলীয় নেত্রীকে বাড়ী থেকে উচ্ছেদ থেকে শুরু করে তাদের কেন্দ্রীয় কার্যালয় তছনছ করে প্রথম শ্রেণীর প্রায় সব নেতাকে জেলে পুরে রেখেছে।রাজনীতির এমন কোন উপকরণ নেই যা বিরোধী মত দমনে প্রয়োগ হয়নি।

বিরোধীদল আন্দোলন করছে।সরকারের এতটুকু চুলকানির উদ্রেকও করতে পারেনি।হেফাজত ইসলামের দমকা বাতাস সরকারকে যতটুকু বিচলিত করে তোলে বিরোধী দলের বিগত আন্দোলন তার ধারও স্পর্শ করতে পারেনি। রাজনীতির একপেশে মহার্ঘতা সুস্হ বিবেকের কাছে বড়ই অসহায় করে তোলে।

হরতাল অবরোধ সেকেলের হালচাষ।বিরোধীদলের এটাই এখন অবলম্বন। যেটিতে সরকারীদল সিদ্ধহস্ত।বিরোধীদলের সর্বশেষ ৩৬ ঘন্টার হরতালের শেষ বেলায় বাংলাদেশের ইতিহাসে বজ্রপাতের মতো একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়।সরকার দলীয় নেত্রী অনুরোধ করে হরতাল উঠিয়ে নিতে।বিরোধীদল হরতাল উঠিয়ে নেয়।বিশ্ব কাঁপানো একটি মর্মান্তিক ট্রাজেডী ঘটার পরও হরতাল উঠাতে কারও অনুরোধের অপেক্ষা করতে হবে!অপরিণীতা এভাবেই পিছু পিছু হাটে!সাভার ট্রাজেডীর মহানায়কদের ধরতে ও বিচারের দাবিতে সিপিবিসহ বিরোধীদল আবারও হরতাল ডাকে।ঘটণাক্রমে সিপিবি হরতাল প্রত্যাহার করে।কিন্তু বিরোধীদল থাকে অনড়।সরকারনেত্রী আবারও হরতাল প্রত্যাহারের অনুরোধ করেন।বিরোধীদল এবারও সে অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে হরতাল প্রত্যাহার করে।এখানেই ভালো কিছুর ইঙ্গিত পাচিছলাম।

আজকের বাংলানিউজটোয়েন্টিফোর.কমে বেলা ১১:৪৪:৪৪ টায় একটা খবর ভেসে ওঠে-প্রধানমন্ত্রী বলেছেন “আপনারা যেখানেই আলোচনায় বসতে চান, আমরা সেখানেই বসতে রাজি।” দুপুরের দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ বলেন- “সংলাপের জন্য সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে লিখিত প্রস্তাব পেলে সংলাপে রাজি বিএনপি।” রাত আটটার বিটিভি খবরে দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলছেন- “বিএনপিকে দু,একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে লিখিত প্রস্তাব পাঠানো হবে”।

এর আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, রিজভী আহমেদ এবং যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের ৬ মাসের জামিন আদেশের খবর আসে।সর্বশেষ বিকেলে রাজধানীর খিলগাঁও এর জোড়াপুকুর মাঠে ১৪ দলের জনসভায় সাভারের উদ্ধার তৎপরতার সুবিধার্থে হেফাজতে ইসলামকে ৫ মে’র অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন ১৪ দলের নেতারা।হেফাজত কতটুকুন প্রজ্ঞার পরিচয় দেয় দেখার বিষয়।বলছিনা এতেই সব সমস্যার সমাধান হয়ে গেল।তবে যে বিষয়টিকে সরকারী দল এতদিন থোরাই কেয়ার করে আসছিল,হেড কমান্ড থেকে আলোচনার প্রস্তাব ও বিরোধী মতকে সন্মান দেখানো অবশ্যই গুরুত্ব বহন করে।রাজনীতির বিদেশী শক্তি ও আমাদের সুশীল সমাজ যেটি অনেক দিন থেকেই বলে আসছিল।রানা প্লাজায় শাহীনাদের মর্মস্পর্শী আকুতি দেশ পেরিয়ে বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।সরকারের উপর বাহির ভেতর থেকে অনেক চাপ।সরকার কোন জড় বস্তু নয়।অনেক ব্যক্তির সমষ্টিক প্রতিষ্ঠান।বিবেকের দংশনে তারাও অস্থির।এ ক্ষতি তাদের একার নয়।সারা দেশের,গোটা জাতির অপূরণীয় ক্ষতি।সন্তানের মৃত্যু যেমন পরিবারকে এক কাতারে নিয়ে আসে সর্বশেষ পট পরিবর্তনে মনে হচ্ছে- “সাভার ট্রাজেডি রাজনীতিকে বদলে দিচ্ছে”।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৩ ভোর ৫:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×