somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

’৭২-এ শেখ মুজিব ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী’

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(সুত্রঃ প্র.আ)
লন্ডনে বসবাসরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে ’৭২ সালে শেখ মুজিবর রহমান অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে যেমন তাঁর কন্যা শেখ হাসিনাও জোর করে অবৈধ প্রধানমন্ত্রী হয়েছেন। লন্ডনের ওয়েস্ট মিনস্টার সেন্ট্রাল হলে মঙ্গলবার রাতে ব্রিটিশ-বাংলাদেশি সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়ায় সংবিধান রচিত না হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হলেও ’৭২-এর ১০ জানুয়ারি বাংলাদেশে ফেরার পর ১২ জানুয়ারি তিনি নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। তিনি ২৮ অক্টোবর, ২০১০-এ প্রকাশিত পত্রিকা ‘সাপ্তাহিকে’ পাকিস্তানে বঙ্গবন্ধুর সঙ্গে বন্দী থাকা এবং একসঙ্গে দেশে প্রত্যাবর্তনকারী ড. কামাল হোসেনের একটি সাক্ষাত্কার উদ্ধৃত করে বলেন, তাঁরা দুজনই সে সময়ে পাকিস্তানের পাসপোর্টে দেশে ফিরেছিলেন। জাতিসংঘের ব্যবস্থাপনায় দেশে ফেরার কথা আলোচনা হলেও সে সময়ে তাঁরা সেই ব্যবস্থায় আসেননি। পাকিস্তানের নাগরিক হিসেবে এসে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়ের এই আয়োজনে বিএনপির দলীয় সংকট, নির্বাচনবিরোধী আন্দোলনের ব্যর্থতাসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা ও প্রশ্ন উত্থাপিত হলেও তারেক রহমান সেসব বিষয়ে কোনো মন্তব্যই করেননি; বরং প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক প্রমাণের পক্ষে আওয়ামী লীগের বিভিন্ন নেতার বই এবং ভারতীয় সেনাবাহিনীর একটি ওয়েবসাইটের তথ্য থেকে উদ্ধৃতি দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, শেখ মুজিব স্বাধীনতা চাননি এবং ওই দাবির পক্ষে ফরাসি টিভির একটি রিপোর্টের অংশবিশেষ প্রদর্শন করেন এবং বিভিন্ন প্রকাশনার তথ্য উদ্ধৃত করেন।
তিনি বলেন, অর্থমন্ত্রী সাইফুর রহমান জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে তাচ্ছিল্য করার জন্য সম্প্রতি বলেছেন যে কারও ঘোষণা-টোষনায় মুক্তিযুদ্ধ হয়নি। কিন্তু, তাঁর লেখা ‘এমারজেন্স অফ এ নেশন’ বইয়ের ১৪৩ পৃষ্ঠায় লেখা আছে ‘মেজর জিয়া (লেটার প্রেসিডেন্ট) ওয়াজ দ্য ফার্স্ট টু ডিক্লেয়ার ইনডিপেনপেন্স’। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল সফিউল্লাহর বই ‘বাংলাদেশ এট ওয়্যার’ থেকে ২৬ মার্চ কখন কীভাবে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন তার বিবরণ উদ্ধৃত করেন।
বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি দাবি করে তিনি প্রথমা প্রকাশনার ‘মুক্তিযুদ্ধের পূর্বাপর’ বইয়ে তাজউদ্দীন আহমদের একান্ত সচিব মঈদুল হাসানের বক্তব্য উদ্ধৃত করেন, যেখানে মি. হাসান জানিয়েছেন যে তাজউদ্দীন আহমদ ২৫ মার্চ একটি ঘোষণা রেকর্ড করে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে অনুরোধ জানালে তিনি তা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
তারেক রহমান রাজাকারদের মন্ত্রী বানিয়ে রাজনীতিতে পুনর্বাসনের বিষয়ে আওয়ামী লীগের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রীর পরিবারের কঠোর সমালোচনা করেন। জামালপুরে রাজাকার কমান্ডার হিসেবে জেলখাটা মাওলানা নুরুল ইসলামকে ধর্ম প্রতিমন্ত্রী করার কথা উল্লেখের পাশাপাশি ফরিদপুরের রাজাকার পরিবারে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার বিষয় উল্লেখ করে তারেক রহমান বলেন, আওয়ামী লীগই ‘রাজাকারের বংশবৃদ্ধিতে’ সহায়তা করছে। তিনি দাবি করেন, তাঁরা জাতীয় ঐক্যের প্রয়োজনে অনেককে সরকারে নিয়েছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে অতীতে কোনো মামলার রেকর্ড ছিল না।
তিনি প্রবাসে বসবাসরত পেশাজীবীদের প্রতি বাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে দিকনির্দেশনা নির্ধারণে চিন্তাভাবনা প্রকাশ করে বিএনপিকে সহায়তা করার আহ্বান জানান। বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতি শায়েস্তা চৌধুরী কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক দুই সভাপতি শাহগীর বখত ফারুক ও মকিম আহমেদ, কার্ডিফ ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক এম এ মালেক, মানবাধিকার সংগঠক এম এ হাসনাত, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ওহিদ আহমেদ, ফরেস্ট গেট মসজিদের ইমাম মাওলানা শামসুল হক বক্তব্য দেন।
এঁদের মধ্যে এম এ হাসনাত ৫ জানুয়ারির নির্বাচনের আগের সপ্তাহে বিএনপির নেতাদের নিষ্ক্রিয়তার অভিযোগ করে বলেন, এসব নেতা ঢাকায় থাকার পরও খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে মাঠে নামেননি। তিনি বলেন, তারেক রহমানকে তাই নতুন কিছু দিতে হবে। তিনি জানান, খালেদা জিয়াকে কার্যত গৃহবন্দী রাখার সময়ে ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশ বিষয়ক কমিটির সদস্যদের কাছে বারবার অনুরোধ জানিয়েও তাঁদের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×