somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠ্যবইয়ে শিশুবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরার সুপারিশ

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিশুবিবাহ প্রতিরোধে গণমাধ্যম ও পাঠ্যবইয়ে এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরার সুপারিশ করা হয়েছে। বাবা-মা ও অভিভাবকদের সচেতন করাও এক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে বলেও মন্তব্য করেছেন একটি ওরিয়েন্টেশন সভার আলোচকরা।
মঙ্গলবার (১১ আগস্ট) ‘শিশুবিবাহ প্রতিরোধে কমিউনিটির করণীয় শীর্ষক এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয় রাজধানীর মধ্য পীরেরবাগের ফুলকি নার্সারি স্কুলে। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুরভি’র এডুকেশন ইক্যুইটি ফর আউট অব স্কুল চিলড্রেন প্রজেক্ট এর আয়োজন করে।
ওরিয়েন্টেশন সভায় বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। সেগুলোর মধ্যে রয়েছে- স্কুল থেকে ঝরেপড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনা, সকল শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করা, স্কুলে সমঅংশগ্রহন ও পড়াশোনার সহায়ক পরিবেশ সৃষ্টি করা, বাবা-মা ও অভিভাবকদের সচেতন করা এবং নিয়মিত আলোচনা করা।
ছেলে-মেয়েদের আয় বৃদ্ধিমূলক উদ্যোগ নিয়ে নিজের পড়াশোনার খরচ নিজেই বহন করা, যৌন হয়রানি নির্মূল কমিটি বা ইভটিজিং প্রতিরোধ ও শিশুবিবাহ রোধ কমিটি করা, স্কুল ও আশেপাশের পথ মেয়েদের জন্য নিরাপদ রাখতে প্রশাসনকে সঙ্গে নিয়ে কাজ করা এবং শিশু সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনি নিশ্চিত করার সুপারিশ তুলে ধরা হয় সভা থেকে।
এছাড়াও কার্যকর অভিভাবক-শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটি গঠন করা, আইন ও নীতিমালার সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন করা, স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের ভূমিকা জোরদার করা, দারিদ্র্য, কুসংস্কার ও যৌতুক প্রথা দূর করা, সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম ও পাঠ্যবইয়ে শিশুবিবাহের ক্ষতিকর দিকগুলো তুলে ধরার প্রস্তাব করেন বক্তারা।
ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪নং ওর্য়াডের কাউন্সিলর হুমায়ন রশিদ জনি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও কবি ইফনুস ফার্সি, আলীমউদ্দিন উচ্চ বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি এস এম সলিমুল্লাহ মুরাদ, শিশু সংগঠক মোহাম্মদ তৌহিদুজ্জামান, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক আরিফুর রহমান, সুরভি স্কুলের সিএমসি সভাপতি ও পীরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আব্দুল আজিজ প্রমুখ।
সুরভি-ইইওএসসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ মুনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সুরভি ইইওএসসি প্রকল্পের মিরপুর এরিয়ার কো-অর্ডিনেটর মাহফুজা খাতুন। মূল বক্তব্য উপস্থাপন করেন সিফরডি’র কো-অর্ডিনেটর মাকসুদুল কবীর মন্ডল।
বক্তারা বলেন, শিশুবিবাহ একটি মানবাধিকার লঙ্ঘন। শিশুবিবাহ শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও বিকাশের প্রতিবন্ধক। দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশ জাতীয় ও আন্তজার্তিক অনেক লক্ষ্য অর্জন করলেও শিশুবিবাহ রোধে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনও পৌঁছাতে পারে নাই। শিশুবিবাহে বাংলাদেশ বিশ্বে ৪র্থ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ১ম। বাংলাদেশে ৬৫ শতাংশ মেয়ের বয়স ১৮ হবার আগেই বিয়ে হয় এবং এর মধ্যে এক তৃতীয়াংশের বিয়ে হয় বয়স ১৫ হবার আগেই। তাই আজ শিশুবিবাহ বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে।
বক্তারা বলেন, শিশুবিবাহ বিদ্যালয় থেকে শিশু ঝরেপড়ার হার বাড়িয়ে দেয়। শিশুবিবাহ প্রতিরোধে বাংলাদেশের সরকার, এনজিও ও দাতা সংস্থার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয় করে একসঙ্গে কাজ করতে হবে।

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×