ঢাকা শহরের ঘটনা। দুই বান্ধবী বাসে উঠলো। কলেজে যাবে। একজনের মাথায় হিজাব আছে, আরেকজন পেন্ট-শার্ট পরা। সিট পায়নি বলে দুজনই দাঁড়িয়ে আছে।
তাদের পাশেই সিটে বসা এক মুরুব্বি পেন্ট-শার্ট পরা মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন, 'এই মেয়ে, মা-বাবা তোমাকে কাপড়চোপড় কেমনে পরতে হয় শেখায়নি? তুমি এসব কী পরছো? কোরান-হাদিস পড়োনি? (অন্য মেয়েকে দেখিয়ে) ওর মতো কাপড় পরতে পারো না?'
ঘটনার আকস্মিকতায় মেয়েটি (পেন্ট-শার্ট) হতভম্ব হয়ে কি বলবে বুঝে উঠতে পারছিলো না। মুহূর্তেই তার বান্ধবী এগিয়ে এসে মুরুব্বীকে জিজ্ঞেস করলো, 'চাচা, আপনি কি হাদিস-কোরান পড়েছেন?'
চাচা: না পড়লে কি এমনি এমনি বলি?
- তাহলে বলেন তো, হাদিস কোরানের কোথায় লেখা আছে সুযোগ পেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে?
কোন উত্তর দিতে না পেরে চাচা বলে উঠলেন, 'বেয়াদ্দব মেয়ে কোথাকার! মুখে মুখে কথা বলে!'
সাথে সাথে চাচার পাশেরজন বলে উঠলেন, চাচা উত্তর থাকলে দেন না, প্রশ্নটা তো মন্দ না।
চাচা একদম চুপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

