somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগলের recruitment process কিভাবে অনুষ্ঠিত হয়?

২৭ শে জুন, ২০২২ ভোর ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুগলের recruitment process কিভাবে অনুষ্ঠিত হয়?

- প্রথমে ফোনকলের মাধ্যমে প্রার্থীর সাথে সম্পূর্ণ প্রক্রিয়া নিয়া আলোচনা করে গুগল।

- এরপর গুগলের কোন ইঞ্জিনিয়ার ভিডিও কলে ৪৫ মিনিটের একটি ইন্টারভিউ নেয়।

- এই ধাপ পেরোলে গুগলের কোন এক অফিসে গিয়ে অনসাইট ইন্টারভিউ দিতে হয়।

- অনসাইটে ৩-৫ টি ৪৫ মিনিটের ইন্টারভিউ হয়।

- সদ্য গ্রাজুয়েট হলে সবগুলোই প্রবলেম সল্ভিং ইন্টারভিউ নেয়া হয়। অন্যথায়, একটি সিস্টেম ডিজাইন ইন্টারভিউ নেয়া হয়।

- সবগুলো ধাপে সফল হলে গুগলের কোন টিমের সাথে কাজ করতে ইচ্ছুক সেই ব্যাপারে জেনে গুগলের সংশ্লিষ্ট টিম মনোনীত প্রার্থীর সাথে যোগাযোগ করে।

অথচ, আমাদের বাংলাদেশে সবচেয়ে নামিদামি BCS পরীক্ষা আজও মুখস্থনির্ভর, এই ইন্টারনেটের যুগে যেখানে মুখস্থবিদ্যার কোন দাম নেই। এইসব 'তোতাপাখির' কাছ থেকে আপনি কোয়ালিটি সার্ভিস আশা করেন কিভাবে?

একটা সাম্প্রতিক অভিজ্ঞতা শেয়ার করি।

আমার পরিবারের একজন গত ২৪ বছর ধরে খাজনা দিয়ে এসেছেন তাঁর একটি ছোট্ট প্লটের, যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

এক ভূমিদস্যু বিসিএস অফিসার এসি ল্যান্ড এর দফতরে এক আবেদন দিয়ে জানালো এই জমির খতিয়ান ভুয়া। বিসিএস অফিসার সাহেব তাঁর অফিসের তৃতীয় শ্রেণীর এক কর্মচারীকে তদন্ত করে মতামত দিতে বলেন।

এই কর্মচারী বায়াস্ড হয়ে জানালেন, নথি খুঁজে পাওয়া যাচ্ছে না, ফলে এই খতিয়ান সঠিক প্রমান হয় না। [আসলে নথি গায়েব করেছে ওই ভূমিদস্যু।]

তৃতীয় শ্রেণীর এই কর্মচারীর নোটের উপর ভিত্তি করেই এসি ল্যান্ড ২ কোটি টাকার জমির খতিয়ানটি বাতিলের আদেশ দিয়ে দিলেন। অথচ, তাঁর উচিত ছিল সাব রেজিস্ট্রি অফিসে চিঠি পাঠিয়ে জমির রেজিস্ট্রেশনের বিস্তারিত খোঁজখবর নেয়া। শুধু তাই নয়, যার নামে খতিয়ানটি সৃষ্টি হয়েছে তার স্থায়ী ঠিকানায় যোগাযোগেরও প্রয়োজন বোধ করেননি এই বিসিএস অফিসার।

তিনি ভাবলেনই না তাঁর এ বালখিল্যতাসুলভ আদেশে ভুক্তভোগী কতটা নাকানিচুবানি খাবে। এখন আমার ওই আত্মীয় এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে পড়ে আছেন।

এ উদাহরণ থেকে বুঝা যায় ওই বিসিএস অফিসারের এনালাইটিক্যাল এবিলিটি কত নিম্ন পর্যায়ে। অথচ, মুখস্থ বিদ্যায় এগিয়ে না থাকলে উনি কি BCS ক্যাডার হতে পারতেন?
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২২ রাত ৩:১২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×