somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে দাওয়াত ফিরিয়ে দেয়া যায় না

৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে দাওয়াত ফিরিয়ে দেয়া যায় না =

ক্লাইয়েন্টদের সাথে ব্যক্তিগত যোগাযোগ আমাদের প্রফেশনে নিরুৎসাহিত করা হয়। কেননা, আমরা মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়াদি নিয়ে deal করি, যা ব্যক্তিগত সম্পর্কে ক্লাইয়েন্টকে অস্বস্তিতে ফেলতে পারে। আমাদেরও প্রত্যাশা থাকে, ক্লাইয়েন্ট আমাদের ঘনিষ্ঠ হতে চাইবেন না।

একজন লাইসেন্সড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট (RCIC) হিসেবে আমার দায়িত্ব আমার কোন ক্লায়েন্টের সাথে ঘনিষ্ঠ বা ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে না পরা। এটা প্রফেশনাল এথিক্স এরই অংশ। যতটা সম্ভব এ নিয়ম মানার চেষ্টা করি। তবে, মাঝে মাঝে এমনসব পরিস্থিতি তৈরী হয় যখন শতভাগ নিয়ম মানা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। এমনই এক ছোট্ট কাহিনী শুনুন বন্ধুরা।
বছর পনেরো আগে বাংলাদেশ থেকে বাবা-মায়ের হাত ধরে কানাডা এসেছে শিল্পী (ছদ্মনাম)। তার দাদীকেও পরবর্তীতে স্পন্সর করে কানাডা এনেছিলেন শিল্পীর মা-বাবা। কিন্তু, কানাডায় দাদীর মন টেকেনি। আগমনের বছর না পেরুতেই তিনি ফিরে গেছেন দেশে। দেশে অবস্থানকালে মাঝে তিনি বেশ অসুস্থও হয়ে পড়েছিলেন। কানাডায় তিনি PR স্ট্যাটাস পেলেও সেদেশে দীর্ঘ অনুপস্থিতির কারণে স্ট্যাটাস ঠিকমতো ধরে রাখতে পারেননি।

শিল্পী ছোটবেলায় দাদির (ঠাম্মা) কাছে বড়ো হয়েছিল। কাজেই দাদিকে ঘিরে তার অনেক মূল্যবান স্মৃতি জড়িয়ে আছে। তার ইচ্ছে, দাদি আবার কানাডায় ফিরে আসুক। মেয়েটি থাকে ব্রিটিশ কলম্বিয়ায়, আর তার মা-বাবা থাকেন আলবার্টা প্রদেশে। গাড়িতে প্রায় ১৪/১৫ ঘন্টার পথ; প্লেনে লাগে ঘন্টা দেড়েক।

বছর তিনেক আগে একদিন শিল্পীর মা আমাকে ফোন দিয়ে নিজের পরিচয় দিলেন; বললেন শিল্পী এবং তার দাদির কথাও। গুগলে সার্চ দিয়ে শিল্পী নাকি আমাকে খুঁজে পেয়ে তার মা'কে বলেছে দাদিকে কানাডা নিয়ে আসার ব্যাপারে আমার সাথে কথা বলতে। আমি মনোযোগ দিয়ে শিল্পীর মায়ের কথা শুনলাম। পরদিন শিল্পীও আমার সাথে বাংলা-ইংরেজি মিলিয়ে কথা বললো। আমি তার আবেগ বুঝতে পারি; দাদিকে কানাডা ফিরিয়ে আনার তার ব্যাকুলতা আমার মন ছুঁয়ে যায়। সে আমাকে বলে, 'I fully trust you, you can make it happen ...' - -

শিল্পীর দাদি কানাডা ফিরেছেন বছর পেরিয়ে গেছে। ঘটনাটা প্রায় ভুলেই গিয়েছিলাম। অথচ, সেই শিল্পীর মায়ের টেলিফোনে আজ আবার নতুন করে সবকিছু মনে পরলো। তিনি আমাকে বলেছেন, 'দাদা, আপনাকে আমার মেয়ে স্মরণ করেছে। আমাকে বলেছে আপনাকে যেন তার নিমন্ত্রণ পৌঁছে দেই।'

- কিসের নিমন্ত্রণ দিদি?

- শিল্পীর একটা বেবি হয়েছে। অনুষ্ঠান হবে নভেম্বরের ২৭ তারিখ, রবিবার। এডমন্টন শহরেই। ও বারবার করে বলেছে আপনার উপস্থিতি নিশ্চিত করতে। সপরিবারে আসবেন অবশ্যই।

তাঁকে মুখের উপর কিছু না বললেও মনে মনে ভাবলাম, আমার প্রফেশনাল এথিক্সের তবে কি হবে?

কত রকম দাওয়াতই তো কতোদিকে পাই। তবে, শিল্পীর এ দাওয়াতটি একেবারেই অনাকাঙ্খিত আমার কাছে। কত ক্লায়েন্টের কত কাজই তো করেছি; কজনাই বা এভাবে আমাকে মনে রেখেছেন? অথচ, ভাঙা ভাঙা বাংলা বলা বাংলাদেশী-কানাডিয়ান এ তরুণী আমাকে একটুও ভোলেনি। আমার মতো এক নগন্য মানুষের জন্য এ তো এক বড়ো অর্জন।

এ দাওয়াত তাৎক্ষণিক গ্রহণ করে দিদিকে বললাম, অবশ্যই যাবো দিদি, অবশ্যই; একা নয় সপরিবারে যাবো।

Contact: [email protected] ; FaceBook: ML Gani

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৯
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×