somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বামী-স্ত্রী একে অন্যের সাথে বাদানুবাদ করলে তা আড়ালেই করুন।

২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ছাদের নিচে বসবাস করেও মত ও পথের অমিল হতেই পারে। তবে স্বামী-স্ত্রীর মত পার্থক্য সন্তানদের উপর যাতে কম প্রভাব ফেলে তা নিয়ে সচেতন থাকা প্রত্যেক বিবেকবান মাতাপিতার কর্তব্য। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনাদের দুজনের ভুলবুঝাবুঝির জেরে যেন আপনার অবুঝ শিশুটি শারীরিক-মানসিক ক্ষতিগ্রস্থ না হয়।

কানাডার এক স্কুল শিক্ষক সেদিন তাঁর শ্রেণীকক্ষের এক ঘটনা জানালেন। স্কুলের প্রিন্সিপাল ওই শিক্ষককে টেলিফোনে অনুরোধ করলেন তাঁর ক্লাসের একজন বিশেষ ছাত্রের দিকে তীক্ষ্ণ নজর রাখতে। কারন, তার ব্যাকপ্যাক (স্কুলের ব্যাগ)- এ একটা নিষিদ্ধ বস্তু (prohibited item) আছে বলে তিনি এইমাত্র জানতে পেরেছেন। খানিক আগে ছেলেটির মা টেলিফোন করেছেন স্কুলের প্রিন্সিপালকে।

কিছুক্ষনের মধ্যে প্রিন্সিপাল সাহেব অন্য একজনকে সাথে নিয়ে শ্রেণীকক্ষে এলেন। মুহূর্তেই তিনি সেই ছাত্রের ব্যাকপ্যাক নিজের দখলে নিয়ে নিলেন। অপরজন ওই ছাত্রের হাত ধরে তাকে স্কুলের অফিসে নিয়ে গেলেন। ব্যাকপ্যাকে ঠিক কি ছিল তা শ্রেণিশিক্ষক পরবর্তীতে বিস্তারিত জেনেছেন।

এই ছাত্রের বাবা-মায়ের ডিভোর্স এর প্রক্রিয়া চলছে। মাঝে মাঝে তাঁরা দুজন টেলিফোনে বা সরাসরি সাক্ষাতে পরস্পরের সাথে ঝগড়াঝাটি বা বাদানুবাদ করেন তাঁদের এই সন্তানের সামনেই। ছেলেটির বয়স কেবল বার। সবার মানসিক দৃঢ়তা সমান হয় না; এ বৈরী পরিবেশ সে মেনে নিতে পারে না। ফলে, এতো কম বয়সেই সে ডিপ্রেশনে ভুগতে শুরু করেছে। এ অবস্থায় রান্নাঘরের সবচেয়ে বড়ো ছুরিটা ব্যাগে নিয়েই সে স্কুলে গেছে।

কিছুদিন আগেও সে একবার ছুরিটি তার ব্যাগে ঢুকিয়ে নিয়েছিল। কিন্তু, মা দেখে ফেলায় আবার বের করে রেখেছিল। বিষয়টা মায়ের মনে ছিল। তাই, সেদিন রান্নাঘরে ছুরিটি না দেখে তাঁর সন্দেহ হওয়ায় তিনি সাথে সাথে বিষয়টি স্কুলের প্রিন্সিপালকে জানান। সত্যিকার অর্থেই তার ব্যাকপ্যাকে ওই ছুরিটা ছিল। যথাসময়ে ব্যবস্থা না নিলে এই ছেলে সেদিন যে কি অঘটন ঘটাতো তা ভাবতেও গা শিউরে উঠে।

স্বামী-স্ত্রী একে অন্যের সাথে বাদানুবাদ করলে তা আপনাদের শিশু সন্তানটির সামনে নয়, আড়ালেই করুন। তাঁকে নীরব বা নির্লিপ্ত দেখে যেন ধরে না নেন সে কিছু বুঝতে পারছে না। প্রকৃতপক্ষে বাবা-মায়ের আপত্তিকর আচরণ সন্তানের জীবনে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। ক্ষেত্রবিশেষে, তারা এমন কিছু ঘটিয়ে বসতে পারে যা তার নিজের জন্য কেবল নয়, বাবা-মা বা আশপাশের লোকজনের জন্যও ভয়াবহ ক্ষতির কারন হয়ে উঠতে পারে।

মনে রাখুন, 'সংসার সুখের হয় রমণীর গুণে' - কথাটা অর্ধসত্য। একটি সংসার সুখের হতে দুজনের সমান অংশগ্রহণ লাগে; নারীর একার উপর এর দায় দেয়া যায় না। সংসার সুখের হয় দুজনের গুণে। এখানে স্বামী বা স্ত্রীর কারো একক অবদান ছোট বা বড়ো করে দেখার সুযোগ নেই।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৩:৫২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×