somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খ্রিস্টীয় নববর্ষে জনস্বার্থে প্রয়োজন এমন দুটি বিষয়ের অবতারণা করছি এ লেখায়।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খ্রিস্টীয় নববর্ষে জনস্বার্থে প্রয়োজন এমন দুটি বিষয়ের অবতারণা করছি এ লেখায়। আগ্রহীরা পড়তে পারেন।

এক) আমার জানামতে, বিশ্বের কোন দেশের নামের আগে আজও 'ডিজিটাল' উপাধি যোগ হয়নি। এমনকি উত্তর আমেরিকার কোন দেশের আগেও না। অর্থাৎ, তৃতীয় বিশ্বের অন্যতম দেশ বাংলাদেশই কেবল 'ডিজিটাল বাংলাদেশ' আখ্যা পেয়েছে। এ নামটি অর্থপূর্ণ হতো যদি আধুনিক তথ্য-প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা কিছু কাজও করে দেখাতে পারতাম। বাস্তবতা হলো, দেশের একজন সাধারণ মানুষ যখন দুশ টাকার খাজনা দিতে ভূমি অফিসে যায় তখন তাকে খাজনার পাশাপাশি দু-চার হাজার টাকার (বা তারও বেশি) বাজনাও গুনতে হয়। আর এ কাজটি সম্পন্ন করতে যে কত টেবিলে দিনের পর দিন ঘুরতে হয় সে প্রশ্নে না-ই বা গেলাম।

দুই) ওদিকে, এন্ট্রি লেভেলের তরুণ সরকারি কর্মকর্তা 'এসি ল্যান্ড' বৃন্দের হাতে দিয়ে রাখা হয়েছে মানুষের জমির খতিয়ান বাতিলের মতো সিরিয়াস ক্ষমতা। ফলে, এসব তরুণ অফিসারদের অনেকে যাচাই-বাছাইয়ের যথাযথ ধাপগুলো না জেনে, বা অন্যভাবে প্রভাবিত হয়ে, এ ক্ষমতার অপব্যবহার করেন নিয়মিত। প্রশাসনের কর্মকর্তা হওয়ায় তাঁদের চ্যালেঞ্জ করার সাহসও সাধারণের থাকে না। এমন এক ঘটনার ভুক্তভোগী আমার নিজের পরিবারও। আমাদের ক্ষেত্রে যা হয়েছে, ভূমি রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে তদন্তাধীন জমিটি প্রকৃত অর্থে কার নামে রেজিস্ট্রি করা আছে সে বিষয়ে যে খোঁজখবর নিতে হয় তা তরুণ এসি ল্যান্ড জানতেনই না, বা জানলেও অজ্ঞাতকারণে সে পথে যাননি। এ দায়িত্ব একজন সিনিয়র অফিসারের কাঁধে থাকলে তিনি নিশ্চয়ই অনুসন্ধানের যথাযথ পদ্ধতিগুলো মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেন। তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারে এ খাতেও সাধারনের ভোগান্তির বিলোপ ঘটানো সম্ভব। কানাডায় এসব কাজ ঘরে বসে মানুষ অনলাইনেই করে থাকে। এতে প্রচুর কর্মঘণ্টার সাশ্রয় হয়। কানাডা-আমেরিকাকে বাংলাদেশ ছাড়িয়ে গেছে, তা কি কেবল মুখে আওড়ালেই হলো?

মহল বিশেষকে খুশি করতে কেউ যেন আবার বলে না বসেন, 'ভাই, বিএনপি-জামাতের আমলে আপনি এই কথাগুলো বলেননি কেন?' তাঁদের উদ্দেশ্যে বলছি, জন্মভূমিকে গভীর ভালোবাসি বলেই নিজের মূল্যবান সময় ব্যয় করে সুদূর কানাডা হতে এ সমস্যাগুলো বাংলাদেশের উপযুক্ত কর্তৃপক্ষের নজরে আনতে চাইছি। এখানে 'টাইম ইজ মানি' কথাটা খুবই প্রচলিত।

সবাইকে আবারও শুভ নববর্ষ।

FaceBook: ML Gani
ইমেইল: [email protected]
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×