somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তারের অর্থলিপ্সায় নারীর প্রাইভেসীও উপেক্ষিত!

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের কিছু ডাক্তারের কাছে রোগীরা মানুষ নন, কেবলই ব্যবসার পণ্য। তাঁদের হাতে মেয়েদের প্রাইভেসিও কোন বিষয় না, অর্থই সব। ডাক্তারদের রেগুলেটরি বডি (BMDC) কি এসব দেখেও দেখছে না? নাকি সর্ষেতে ভুত? কানাডায় হলে এই ডাক্তারের লাইসেন্স বাতিল হতে দুদিনও লাগতো না, তিনি যতোবড়ো বিশেষজ্ঞই হউন।

পড়ুন আমেরিকাপ্রবাসী এক ভুক্তভোগীর বাস্তব অভিজ্ঞতা। তাঁর ফেইসবুক আইডি: Asm Ibrahim
নিচের লেখা ও ছবি তাঁরই।

" বেশ কিছু দিন থেকে লক্ষ্য করছি আমার ওজন অনেক কমে গেছে, এর অন্যতম কারন হচ্ছে আমার খাওয়া দাওয়ার ব্যাপকভাবে নিয়ন্ত্রণ। ছুটিতে গত মাসে দেশে গিয়েছিলাম। আমাকে দেখে সবার এক প্রশ্ন তোমার কি ডায়বেটিস হয়েছে, ডাক্তার দেখিয়েছ? আমি সাধারণত প্রতি ছয় মাস পর পর ডাক্তারের কাছে যাই এবং নিয়মিত চেক-আপ করে থাকি। প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের প্রশ্নের পর প্রশ্নের কারণে কিছুটা বিভ্রান্ত হয়ে সিদ্ধান্ত নিলাম একজন মেডিসিন স্পেশালিষ্ট এর কাছে যাব।

চট্টগ্রামের এক সনামধন্য ডাক্তার এর Appointment নিলাম। ডাক্তার সাহেবের চেম্বারে বাইরে বসে আছি অনেকক্ষণ ধরে, অবশেষে রাত ৮টার দিকে ডাক আসল আমার। চেম্বারে ডুকতে যাব দেখি আমার সাথে আরও একজন রুগি ডুকছেন। ডাক্তারের সহকারী কে জিজ্ঞেস করতে জানতে পারলাম, ডাক্তার সাহেব একসাথে ২ জন্য রুগি দেখবেন। খুবই বিব্রতকর পরিস্থিতিতে পরে গেলাম। ভাবছিলাম এই রকম পরিস্থিতিতে কি ভাবে রোগীরা নিজেদের শারিরীক সমস্যা আর এক জন অপরিচিত লোকের সামনে ডাক্তার এর সাথে আলোচনা করবে। মানুষের প্রাইভেসি বলতে কিছুই নাই? যাক যখন আমার পালা আসল তখন আমি আমার অক্টোবর নিউইয়র্কে করা যাবতীয় রক্তের পরিক্ষার রিপোর্ট ডাক্তার সাহেবকে দিলাম উনি মনে হয় সন্তুষ্ট হলেন না। তিনি আবার রক্তের পরিক্ষা করতে বল্লেন সাথে আরো কিছু অপ্রয়োজনীয় টেষ্ট। প্রাইভেসির কারণে এখানে উল্লেখ করলাম না কিকি টেষ্ট উনি দিয়েছিলেন।

যথারিতি যাবতীয় রিপোর্ট নিয়ে তিন দিন পর গেলাম ডাক্তার সাহেবের চেম্বারে। তিন ঘন্টা ধরে চেম্বারে বাইরে বসে আছি, এই যেন মাছ বাজার, লোকে লোকারণ্য (ছবি দেখুন)। রাত ৯ টার পর ডাক পরল যারা রিপোর্ট দেখাবে তাদের। এবার একসাথে ৫ জন করে রোগীর রিপোর্ট দেখবেন, আমি ত বেকুব বনে গেলাম। আমার সাথে ৫ জন লোক প্রবেশ করলেন ডাক্তারের চেম্বারে তার মধ্যে এক জন্য ছিলেন মহিলা। ডাক্তার সাহেব প্রথমে ভদ্র মহিলার রিপোর্ট দেখলেন এবং বিভিন্ন প্রশ্নে বেচারির অস্বস্তি প্রকাশ করছিলেন উত্তর দিতে।অথচ ডাক্তার সাহেব নির্বিকার যেন কিছুই হয়নি।

আমেরিকাতে স্বামীর রিপোর্ট স্ত্রী কে বা স্ত্রী র রিপোর্ট স্বামীকে দেখাবেনা যতক্ষণ না পরস্পর লিখিত অনুমতি দেয়।এর কারন হচ্ছে রোগিদের প্রাইভেসি। আর ডাক্তার একই সাথে দুই জনে রোগী দেখবেন সেইটাত কল্পনার বাইরে। "

সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৮:০৬
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শুকতারা

লিখেছেন সামিয়া, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫১



তুমি আমাকে যে জায়গায় রেখে গিয়েছিলে, সেই জায়গাটা ধীরে ধীরে একটা ভূগোল হয়ে গেছে। সেখানে সময়ের নিজস্ব কোনো ঘড়ি নেই, ঋতুর আলাদা নাম নেই, কেবল স্থিরতা আছে, যেন দুপুরবেলা... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

×