somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরক্কোর ভূমিকম্প কি আমাদের দেশেও হতে পারে না?

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভবনের নকশা অনুমোদনে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা হতে কিছু কথা শেয়ার করি, যদি কারো মনে ধরে।

ধরুন, আপনি নকশা অনুমোদন কমিটির সদস্য। এ কমিটির দাপ্তরিক নাম 'অথোরাইজেশন কমিটি'। ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে সরকার নির্ধারিত এ কমিটিই বড়ো বড়ো শহরগুলোতে নির্মাণকাজের অনুমতি প্রদান ও উন্নয়ন নিয়ন্ত্রণ করে।

আপনার কাছে একটা আবেদন (ফাইল/নথি/নকশা) এলো যেখানে ২০/২৫ ফুট প্রশস্তের রাস্তার পাশে একটি বহুতল ভবনের নকশা অনুমোদনের আবেদন রয়েছে। ফাইলটি কখন আপনার দপ্তরে যাবে তা নজরে রাখার জন্য আপনার অফিসেরই কেউ না কেউ গুপ্ত দালাল হিসেবে নিয়োজিত থাকে। ফলে, ওই ফাইল আপনি খুলতে খুলতেই দেখবেন তদবিরকারী আপনার জন্য ক্যাশ 'উপহার' নিয়ে হাজির।

এই 'উপহার' বা স্পীডমানি [সাবেক এক অর্থমন্ত্রীর ভাষায়] গ্রহণ করে আপনি নথিতে স্বাক্ষর করে দিলে সবাই খুশি। তা না করে, আপনি যদি মাঠ পর্যায়ে তদন্তে যান তাহলে হয়তো দেখবেন রাস্তার প্রশস্থতা আসলে ১০/১২ ফুট, বা তারও কম; বা, এমনও হতে পারে, অনুমোদনের আগেই ভবনের ফাউন্ডেশনের কাজ প্রায় শেষ হয়ে গেছে।

প্রশ্ন জাগে, নকশায় রাস্তা বড়ো করে দেখানো হলো কেন?

কারণ, সরু রাস্তায় বহুতল ভবনের অনুমতি দেয়ার বিধান নেই।

হাতেনাতে ধরা পড়লে আপনাকে বহুগুনে বেশি 'উপহার' অফার করা হবে। তাতে রাজি না হলে আপনার বসকে দিয়ে প্রেসার দেয়া হবে। তাতেও কাজ না হলে আসবে পলিটিক্যাল প্রেসার। কোনকিছুতেই কাজ না হলে আপনার ভাগ্যে মাছি মারা কেরানির পোস্টিং ঠেকায় কে?

সদস্য মহোদয়, আপনি যাবেন কোথায়?

তারচেয়ে বরং 'একটা পুরো ডিমের আর্দ্ধেকখানা' খেয়ে হলেও শান্তিতে চাকুরী করা উত্তম নয় কি?
[চাকুরী কি আর সাধে ছেড়েছি?]

এতো সরু রাস্তার পাশে বহুতল ভবন নির্মাণ করলে সমস্যা কি?

যানজট, পানি নিষ্কাশন (ড্রেনেজ), এসব নিয়ে ভাবুন, উত্তর পেয়ে যাবেন। তবে, এগুলো হলো ছোটখাট সমস্যা।

বড়ো সমস্যা তাহলে কোথায়?

আগুন, ভূমিকম্প, ... এসব নিয়ে ভাবলে বুঝবেন সরু রাস্তায় কি ভয়াবহ অবস্থা তৈরী হতে পারে সে অবস্থায়।

উদ্ধারকাজ পরিচালনা সেখানে সম্ভব? উদ্ধারকারী বা উদ্ধারকাজে ব্যবহারের যন্ত্রপাতি ওখানে ঢুকতে পারবে কি? জরুরি অবস্থায় ভবনে বসবাসকারীরা নিরাপদে বের হবার পথ খুঁজে পাবে তো?

মরোক্কোর ভূমিকম্পের খবর শুনেছেন নিশ্চয়ই। এখন পর্যন্ত ছাব্বিশশত লাশ পাওয়া গেছে। আর, ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে কয় হাজার তার হিসেব জানতে অনেক সময় লাগবে। বাংলাদেশে তেমন ঘটনা ঘটবে না বলে সৃষ্টিকর্তা কি আমাদের নীতিনির্ধারকদের কানে কানে বলে দিয়েছেন? নাকি, এ ব্যাপারে বাইডেন দাদুর নিষেধাজ্ঞা আছে?

সমস্যার উত্তরণে আমি বলবো না আপনি এটা করেন, ওটা করেন। বরং, ভবন নির্মাণের সময় রাস্তার প্রশস্থতা যথাযথ রাখা উচিত কিনা সে প্রশ্ন নিজের বিবেককেই করুন। উত্তর পেয়ে যাবেন। আপনার ভবনটি যেন আপনারই মৃত্যুকূপ না হয়।

শুভকামনা।

এম এল গনি, RCIC-IRB
(বর্তমানে) কানাডীয় অভিবাসন পরামর্শক।
প্রাক্তন সদস্য, অথোরাইজেশন কমিটি।
ইমেইল: [email protected]
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:০৪
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×