somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'আমার নাতি যেন মানুষের মতো মানুষ হয়'

২৯ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক মুরুব্বির ফেইসবুক পোস্টে চোখ আটকে গেলো। তাঁকে আমি অনেকদিন ধরে জানি।

দ্বিতীয় জন্মদিনে নাতিকে দুহাতে উঁচিয়ে ধরে চাচা বলেছেন, 'ইয়া আল্লাহ, তোমার কাছে আর কিছু চাই না, আমার নাতি যেন মানুষের মতো মানুষ হয়।'

বাহ্, কি সুন্দর প্রার্থনা! নাতির জন্য টাকাকড়ি বা গাড়ি-বাড়ি চাইছেন না; চাইছেন সে যেন মানুষের মতো মানুষ হয়; এটুকুই।
মুরুব্বির ছবি দেখে বহু বছর আগের স্মৃতিতে ফিরে গেলাম। ...

এই মুরুব্বির তিন কন্যার ছোটটির বিবাহের কথা চলছিল। অনেকের মতো আমাকেও চাচা অনুরোধ জানালেন ভালো ছেলের খবর পেলে তাঁকে জানাতে।

আমার খানিক জুনিয়র এক ছেলে সরকারি কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলো ও সময়টায়। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার; খুবই ভালো ছেলে। দীর্ঘদিন ধরেই তাকে জানতাম। তার জন্য পাত্রীর খোঁজ করা হচ্ছিল। এই ছেলের খবর চাচার কানে দিলাম।

আমার প্রস্তাব শুনে চাচির সাথে কথা বলে আমাকে জানাবেন এমন মন্তব্য করে চাচা আর যোগাযোগ করেননি।

অবশেষে, মাস কয়েক পর চাচা একদিন শুভ বিবাহের দাওয়াতপত্র নিয়ে হাসিমুখে আমার অফিসে হাজির।

সেই কন্যার বিবাহের দিন ধার্য্য হয়েছে; আমাকে নাকি যেতেই হবে। বর পুলিশের এএসআই, সম্ভবত তখনকার দিনের তৃতীয় শ্রেণীর পদ সেটি।

চাচার চোখে মুখে আনন্দ।

সংকোচবোধ করবেন বলে চাচাকে আমার প্রস্তাব করা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার পাত্রটির কথা আর মনে করিয়ে দিলাম না।
কেননা, তাঁদের পছন্দের মুলে ঠিক কি চিন্তা লুকিয়ে ছিল তা আমার অজানা নয়: বেতনের সাথে টেতন, ফকফকা ভবিষ্যৎ, কতো কী! ...

আজ এতো বছর পর সেই মুরুব্বি যখন রাব্বুল আলামিনের কাছে হাত তুলে তাঁর নাতির জন্য "মানুষের মতো মানুষ" হবার দোয়া চান তখন আমি মনে মনে ভাবি, চাচার প্রার্থনার সেই মানুষটি বেতনের সাথে মোটাদাগের টেতনওয়ালা কেউ হবেন হয়তোবা। কারন, চাচার বিবেচনায় মানুষের মতো মানুষ তো আসলে তারাই।

https://www.facebook.com/moh.l.gani
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:২১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×