somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার মানুষের জীবন

২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকাতে মানুষ বড় বিচিত্র ভাবে বেঁচে থাকে। নিয়মিত ঢাকার রাস্তার ঘুরে বেড়ানোর কারণে এই রকম অনেক কিছু আমার চোখে পড়ে। সেগুলো দেখে মনে হয় মানুষ কত ভাবেই না টিকে রয়েছে এই ঢাকাতে। আমার চলাচলে একটা নিয়মিত রুট হচ্ছে এফডিসি থেকে মগবাজার যাওয়ার রাস্তা। এই রাস্তায় বেশ ভালই জ্যাম পরে থাকে সব সময়। তাই এখানে অপেক্ষা করে থাকতে হয়। আমি সাইকেল চালালেও ফুটপাথে উঠতে আমার ইচ্ছে করে না। পারতপক্ষে আমি উঠিও না। অন্যান্য গাড়ির সাথেই সিগনালে অপেক্ষা করি। এই সময়েই নানান জিনিস আমার চোখে পড়ে। এই রাস্তায় তেমনই একটা ব্যাপার আমার চোখে পড়েছে।
এই রাস্তার মাঝামাঝি একটা জায়গায় ফুটপাতের একটা অংশ থেকে পানি বের হত। হয়তো পাইপে কিংবা ড্রেনে কোন একটা সমস্যা ছিল। সেটা সম্ভবত ফেটে গিয়েছিল। সেই ফাঁটা বা লিকের অংশ দিয়েই পানি বের হয়ে আসতো এবং কিছুটা অংশ রাস্তার উপরে দিয়ে অতিবাহিত হত সেই পানি তারপর আবারও ফুটপাতের অন্য এক অংশ টিকে আবার ঢুকে পড়ত। পুরো রাস্তার অন্য কোথাও পানি নেই কেবল এই অল্প অংশে পানির প্রবাহ চলত নিয়মিত। এটা ড্রেনে ময়লা পানি না। দেখে পরিষ্কার পানিই মনে হত। এমন দৃশ্য অবশ্য নতুন না ঢাকার জন্য। প্রায়ই আপনাদের চোখে পড়ার কথা। তবে এটা আলাদা ভাবে মনে রাখার কারণ হচ্ছে, এই পানি দিয়ে বেশ কয়েকজন মানুষ নিয়মিত গোসল করত। যেখানে দিয়ে পানিটা আবার ফুটপাতের ড্রেনের ভেতরে ঢুকে যায় ঠিক সেই অংশ মাটি দিয়ে একটা ছোট বাঁধ তৈরি করত। সেখানে কিছুটা পানি জমে যেত। এরপর সেই পানি থেকেই মগে করে পানি নিয়ে রাস্তার পাশে বসেই গোসল সেরে নিত মানুষ। এই মানুষগুলো মূলত এই রাস্তায় থাকে। এখানে রান্নাবান্না এখানেই ঘুমায় এবং এখানেই গোসল। ছেলে বৃদ্ধ মহিলা, দুপুরের পরে যখনই আমি এই রাস্তায় দিয়ে যেতাম কাউকে না কাউকে গোসল করতে দেখতাম। রাস্তা দিয়ে এতো মানুষ যাচ্ছে সেদিকে তাদের কোন ভ্রুক্ষেপ থাকত। পিচ্চিগুলো যখন গোসল করতো তখন ওরা পানি দিয়ে খেলাও করত। আমরা যখন ছোট বেলায় কলপাড়ে গোসলের সময়ে পানি আটকে খেলা করতাম ঠিক সেই ভাবে। এরা এভাবেই বড় হয়ে হচ্ছে।
সম্প্রতি সময়ে এই রাস্তার ফুটপাতটা সংস্কার করা হয়েছে। গত সপ্তাহে আমি যখন আবার এই রাস্তা দিয়ে গেলাম তখন দেখতে পেলাম সেই পানি আর বের হচ্ছে না। যেই লিক বা ফাঁটল ছিল সেটা সম্ভবত ঠিক ক্রএ ফেলা হয়েছে। আর পানির সমস্যা নেই। ঠিক সেই সময়েই আমার সেই মানুষগুলোর কথা মনে পড়ল। আচ্ছা, এখন ওরা কিভাবে গোসল করছে? সেই পিচ্চিগুলো কিভাবে পানি দিয়ে খেলা করছে!

Pic source


সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×