somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

= সচিবালয়ে সহিংস আনসার বিরোধের প্রেক্ষাপটে একটি প্রস্তাব =

২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্র-জনতার প্রতিরোধের মুখে চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরোধ করে রাখা আনসার সদস্যদের পেছনে থেকে কারা কলকাঠি নেড়েছেন তাঁদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া অত্যাবশ্যক। স্রেফ চাকুরী স্থায়ীকরণের জন্য এ সহিংস অবরোধ ঘটানো হয়েছে ধরে নিলে ভুল হবে। ভবিষ্যতে আরো বড়ো ধরণের ধ্বংসাত্মক কর্মকান্ড ঘটানোর মহড়া হতে পারে এটি। নিঃসন্দেহে, অন্তর্বর্তী সরকার উৎখাতই চক্রগুলোর লক্ষ্য।

এসব ষড়যন্ত্রের মুলে রয়েছেন অঢেল অর্থসম্পদের মালিক দুর্নীতিবাজ রাজনীতিক এবং প্রশাসনের একাংশ। প্রশাসন বলতে পুলিশ এবং সিভিল প্রশাসন, দুপক্ষেরই হাত থাকতে পারে এতে। কারণ, হাসিনা আমলে অবৈধ পন্থায় তাঁরা যে বিশাল অর্থ-বৈভবের মালিক হয়েছেন তা যথাযথভাবে উপভোগ করতে হলে হাসিনার দুঃশাসনই এ গোষ্ঠীর একান্ত প্রয়োজন। তাই, তাঁরা মরণ কামড় দিয়ে বারবার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকারকে হটিয়ে দিয়ে পুনরায় স্বৈরাচারী শাসন কায়েম করতে। নিজেদের স্বার্থেই সরকারবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নেও এরা পিছপা হবে না।

এ প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু সাহসী ভূমিকা নিতে হবে দ্রুত। কিভাবে শুরু করা যেতে পারে এ ধরণের পদক্ষেপ?

পতিত স্বৈরাচারের দালাল হিসেবে সুপরিচিত, জ্ঞাত আয়বহির্ভুত অর্থসম্পদের মালিক, কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছেন, বা স্বৈরাচারী শাসনামলে দ্রুত পদোন্নতি পেয়েছেন, এমন কিছু কর্মচারী-কর্মকর্তাকে চাকুরী হতে বরখাস্ত করে বিচারের উদ্দেশ্যে আইনের আওতায় নিয়ে আসা উচিত। শুরুটা করতে হবে বর্তমানে চাকুরীরতদের দিয়ে; তবে, ধীরে ধীরে অবসরে যাওয়া লুণ্ঠনকারীদের দিকেও নজর দিতে হবে।

প্রশাসনের কিছু পদে রদবদল বা কিছু কর্মকর্তাকে দায়িত্ব হতে প্রত্যাহার করে নেয়াই এক্ষেত্রে যথেষ্ট নয়। কেননা, তেমন ব্যবস্থায় স্বৈরাচারী হাসিনার প্রেতাত্মারা গোপনে সংগঠিত হয়ে নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর সুযোগ পাবে। ষড়যন্ত্রকারীরা যাতে সরকারের বাদবাকি কর্মচারীদের সাথে যোগাযোগ করতে না পারে তেমন ব্যবস্থা নেয়া জরুরি। সাময়িক বরখাস্ত করে তাঁদের অন্য সকল সরকারি কর্মচারী হতে আলাদা বা আইসোলেট করা জনপ্রশাসনে চলমান নৈরাজ্য ও সরকারবিরোধী ষড়যন্ত্র অবসানের লক্ষ্যে একান্ত প্রয়োজন; আর এ কাজটি করতে হবে যথাসম্ভব দ্রুততার সাথে।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

×