somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

যেখানেই অন্যায়, অনিয়ম সেখানেই বিষাক্ত ছোব........।

আমার পরিসংখ্যান

বিষাক্ত ছোবল
quote icon
যা বলার সরাসরি বলে ফেলি, কে কি ভাবল দেখার সময় নাই।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

গোলাপ ফোটাব---- হুমায়ুন আজাদ

লিখেছেন বিষাক্ত ছোবল, ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

ওষ্ঠ বাড়িয়ে দাও গোলাপ ফোটাবো,
বঙ্কিম গ্রীবা মেলো ঝরনা ছোটাবো।
যুগল পাহাড়ে পাবো অমৃতের স্বাদ,
জ্ব’লে যাবে দুই ঠোঁটে একজোড়া চাঁদ।
সুন্দরীর নৌকো ঢুকাবো বঙ্গোপসাগরে,
অতলে ডুববো উত্তাল আশ্বিনের ঝড়ে।
শিউলির বোঁটা থেকে চুষে নেবো রস,
এখনো আমার প্রিয় আঠারো বয়স।
তোমার পুষ্পের কলি মধুমদগন্ধময়,
সেখানে বিন্দু বিন্দু জমে আমার হৃদয়। বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩০৭ বার পঠিত     ০ like!

ভালোবাসার সংজ্ঞা – রফিক আজাদ

লিখেছেন বিষাক্ত ছোবল, ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩

ভালোবাসা মানে দুজনের পাগলামি,
পরস্পরকে হৃদয়ের কাছে টানা;
ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া,
বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি;

ভালোবাসা মানে একে অপরের প্রতি
খুব করে ঝুঁকে থাকা;
ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা
ভিতরে-বাহিরে দুজনের হেঁটে যাওয়া;
ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনে
অবিরল কথা বলা;
ভালোবাসা মানে শেষ হয়ে-যাওয়া কথার পরেও
মুখোমুখি বসে থাকা। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৫২ বার পঠিত     ০ like!

প্রতীক্ষা-- রফিক আজাদর

লিখেছেন বিষাক্ত ছোবল, ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

এমন অনেক দিন গেছে
আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি,
হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনবো ব’লে
নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে-
কোনো বন্ধুর জন্যে
কিংবা অন্য অনেকের জন্যে
হয়তো বা ভবিষ্যতেও অপেক্ষা করবো…
এমন অনেক দিনই তো গেছে
কারো অপেক্ষায় বাড়ি ব’সে আছি-
হয়তো কেউ বলেছিলো, “অপেক্ষা ক’রো
একসঙ্গে বেরুবো।”

এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি
কোনো বন্ধু ঘোরের মধ্যে গোঙানির মতো
উচ্চারণ করেছিলো, “বাড়ি থেকো
ভোরবেলা তোমাকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     ০ like!

তুমি কাপুরুষই থেকে যাবে................।।

লিখেছেন বিষাক্ত ছোবল, ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৪৬

ছোট বেলায় কোন কারণে মায়ের কথার অবাধ্য হলে কিংবা বিকেলের ঘুম ফাঁকি দিয়ে খেলতে গেলে রাতে ঘরে ফিরেই বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমের ভাব ধরতাম। এর পরও মাঝে মাঝে মা বেশি রেগে থাকলে বাবা মাকে শান্ত করতেন এই বলে ‘ঘুমন্ত ব্যক্তিকে কখনো মারতে হয়না সে যত বড় শত্রুই হোক, ওরে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮০ বার পঠিত     ০ like!

যেতে চাও, যাও

লিখেছেন বিষাক্ত ছোবল, ১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৬:৩৪

যদি যেতে চাও, যাও

আমি পথ হবো চরণের তলে. . .

না ছুঁয়ে তোমাকে ছোঁব

ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে. . . . বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     ০ like!

রাষ্ট্র বনাম মেজর জলিল গং' মামলায় 'সরকার উত্খাত' ও 'সশস্ত্র বাহিনীকে বিনাশ করার চেষ্টা'।।

লিখেছেন বিষাক্ত ছোবল, ১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৬:২৭

১৭ জুলাই, ১৯৭৬।

'রাষ্ট্র বনাম মেজর জলিল গং' মামলায় 'সরকার উত্খাত' ও 'সশস্ত্র বাহিনীকে বিনাশ করার চেষ্টা' চালানোর দায়ে বাংলাদেশ ফৌজদারি দন্ডবিধি ১২১ (ক) ধারা এবং ১৯৭৫ সালের ১ নং রেগুলেশনের ১৩ নং সামরিক আইন বিধি বলে কর্ণেল আবু তাহেরকে মৃত্যুদন্ড দেওয়া হয়। অত্যন্ত দ্রুততার সাথে মামলার দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৪২ বার পঠিত     ০ like!

কোথায় চলেছি আমরা.........................?????

লিখেছেন বিষাক্ত ছোবল, ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮

যেভবে বাচ্চা ছেলে-মেয়েদের পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হইতেছে তা দেইখা আমার আবার প্রাইমারিতে ভর্তি হইবার ইচ্ছা করতেছে। ক্লাস ফাইভের এই সব কোমলমতি শিশুরা শিক্ষা জীবনের প্রথম স্তরের সমাপনী পরীক্ষা দিতে এসে আজ যে অভিজ্ঞতা নিয়ে ফিরতেছে, এর সুদূরপ্রসারী ফলাফল অদূর ভবিষ্যতে দেশ ও জাতিকে যে কতটা ভয়ঙ্কর পরিস্হিতির সামনে দাঁড়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     ০ like!

যে কথা কেউ বলেনি!!!!!!

লিখেছেন বিষাক্ত ছোবল, ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮

ক::-

হেফাজতে ইসলাম কি জানেনা যে আওয়ামীলীগ একটি ধর্ম নিরপেক্ষ দল?

তাহলে কেনো তারা আওয়ামীলীগের কাছে ইসলামী আইন বাস্তবায়নের দাবী জানাচ্ছে?



খ::- আওয়ামীলীগ যদি হেফাজতের একটি দাবীO মেনে নেয় তাহলে তারা তাদের ভোটারদের সাথে বেঈমানী করবে। ইসলামী আইন বাস্তবায়নের মেন্ডেট নিয়ে তারা কি ক্ষমতায় এসেছে?



গ::- ইসলাম সবার জন্য প্রটেকশন এর কথা বলে।আর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     ০ like!

হেফাজতে জামাতী ইসলাম!!! কেইসটা কী?’??

লিখেছেন বিষাক্ত ছোবল, ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩২

স্বাধীনতার পর বঙ্গবন্ধু এ

দেশে মদ নিষিদ্ধ করেছিলেন। জিয়াউর

রহমান এসে মদ ব্যবসায়ীদের ৩৬০টি মদের

লাইসেন্স দিয়েছিলেন। রেসকোর্স ময়দানের

ঘোড়দৌড় নিয়ে জুয়া খেলা হতো। বঙ্গবন্ধু সব

ধরনের জুয়া নিষিদ্ধ করেছিলেন। জিয়াউর

রহমান এসে জুয়াও হালাল করলেন। সেদিন ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     ০ like!

আমাদের দিন এভাবেই কাটে !!

লিখেছেন বিষাক্ত ছোবল, ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

মঞ্চ হবে ... মহাসমাবেশ হবে ... খবর হবে ...টক শো হবে ... মন্ত্রীরা বিবৃতি দিবেন ...প্রধানমন্ত্রী বাণী দিবেন ... বিরোধী দলীয় নেত্রী নিন্দা করবেন ... এরশাদ সাহেব

পানি সাপ্লাই দিবেন ... ইমরান সাহেব জ্বালাময়ী কথা বলবেন ... হেফাজতিরা হরতাল ডাকবে ... ব্লগাররা লিখবেন ...ফেইসবুকে স্ট্যাটাস চলবে পক্ষে এবং বিপক্ষে ... বাঁশেরকেল্লা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯০ বার পঠিত     ০ like!

১৭ জনের লাশ তাতে কি ?????????????

লিখেছেন বিষাক্ত ছোবল, ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২

২৫ মার্চ বাঁশখালী থেকে আল্লারদান-১, আল্লারদান-২ ও মোক্তার ফিশিং নামের ৩টি ট্রলারে করে মোট ৩১ মাঝি সমুদ্রে মাছ ধরতে যান। একদিন মাছ ধরার পর ২৬ মার্চ

গভীর রাত থেকে ট্রলার তিনটি নিখোঁজ হয়।



চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সীমান্তবর্তী আলী আকবর ডেইল নামক

এলাকার পশ্চিম-উত্তর বঙ্গোপসাগরের ৬০কিলোমিটার গভীর থেকে প্রথমে তিন জেলের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     ০ like!

দেয়ালের লিখন পড়ুন

লিখেছেন বিষাক্ত ছোবল, ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

ঝামেলায় পড়ে গেছেন খালেদা জিয়া।

বগুড়ায় এক জনসভায় কোনো রাখঢাক

ছাড়াই সেনাবাহিনীকে দেশের

রাজনীতিতে হস্তক্ষেপের আহ্বান

জানিয়েছেন তিনি। এখন তাঁর দলের

অনেকে উঠেপড়ে লেগেছেন শাক

দিয়ে মাছ ঢাকার মতো সে কথা আড়াল ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     ০ like!

হরতাল কাকে বলে ?

লিখেছেন বিষাক্ত ছোবল, ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

রাজনৈতিক হাতিয়ারের খোলস পড়া একটি আইন সিদ্ধ সন্ত্রাসবাদ যার দ্বারা হত্যা,অগ্নিসংযোগ বোমাবাজিকে দেশ রক্ষার কেীশল বলে জায়েজ করার কুটকেীশল গ্রহন করা হয় তাকে হরতাল বলে ।



হরতাল দুই প্রকার :



সরকার দলীয় হরতাল

বিরোধী দলীয় হরতাল ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৩৭৯ বার পঠিত     ০ like!

রাষ্ট্রপতির মৃত্যুতে বিএনপির তিন দিনের শোক পালন কর্মসূচি...!!!!!!!!

লিখেছেন বিষাক্ত ছোবল, ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে বিএনপির তিন দিনের শোক পালন কর্মসূচি ঘোষণা।



তবে আমার প্রশ্, বিএনপি কি এই রাষ্ট্রের বাইরের কোনো প্রতিষ্ঠান! যেখানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, সেখানে তাদেরতো রাষ্ট্রের আহ্বানেই শোক পালন করার কথা, দলীয় পতাকা অর্ধনমিত রাখার কথা। ধর্মে যেমন অনেক ফেতনা-ফ্যাসাদ, এই শোকও ওইরকম কি না সেই প্রশ্ন অনেকের। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     ০ like!

যারা এই পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন:

লিখেছেন বিষাক্ত ছোবল, ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- ১৭এপ্রিল ১৯৭১ থেকে ১১ জানুয়ারি ১৯৭২।



সৈয়দ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত)-

১৭ এপ্রিল ১৯৭১ থেকে ৯ জানুয়ারি ১৯৭২।



আবু সাইদ চৌধুরী-

১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৩ ডিসেম্বর ১৯৭৩। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৭৩৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ