আমি বুঝি না জীবনের কি মানে হয়
গাড়ীর চাকায় পিষ্ট হলো যে রিক্সাওয়ালা
তার জীবনের কি মানে ছিল?
কিংবা কি ছিল তার অভিপ্রায়?
যে শ্রমিক তার শ্রম আর ঘামে
তৈরি করে সভ্যতার প্রতিটি স্তর
আর বিনিময়ে হয় নিপীড়িত
তার জীবনেরই বা কি মানে?
জীবনের স্বাদ না পাওয়া যে শিশুটিকে
রাস্তায় বেঁধে পিটিয়ে হত্যা করা হলো
তার জীবনের মানেই বা কি?
ভালবাসার অর্থ না বুঝা কিংবা
মমত্ববোধ না থাকা মানুষের চরিত্র!
হতেই পারে না। আমি মানি না।
মনুষত্বই প্রধান বৈশিষ্ট্য মানুষের।
মানুষ কি বুঝে না কি তার জীবনের মানে?
আর কবে বুঝবে? লক্ষ হাজার বছর পেরিয়ে
গিয়েছে মানুষের বয়স,
সেকি শুধুই অর্থহীন সময়?
চাই শান্তি, চাই স্বস্তি, চাই মমতা
বর্বরতার আরেক নাম ক্ষমতাবাজের দস্যুতা।
ভালবাসার মানুষগুলো
ভালবাসুক তার প্রিয় মানুষকে।
শান্তির পতাকা উড়ুক বাতাসে,
নীল আকাশে ভেসে বেড়াক সাদা মেঘ।
পৃথিবী হোক শান্ত
জয় হোক মানুষের।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



