টাইগারেরই জয়
২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্রিকেট মানে রাজনীতি আর
ক্রিকেট মানেই ব্যবসা,
আইসিসিটা নতজানু তার
নেই যে কোন ভরসা।
বড্ড বেশি পদলেহী সে
ধরে রুদ্র মুর্তি,
বেকায়দাতে ফেলে দিয়ে
তারা করে ফুর্তি।
বাংলাদেশে থাকবে পেসার
এটা কেমন কথা?
তোমরা কর বাড়াবাড়ি
মনে পাই যে ব্যাথা।
তোমরা হলে ছোট্ট শিশু
ক্রিকেট মাঠের খোকা,
করতে চাও যে বাড়াবাড়ি
তোমরা কত বোকা!
আইসিসিরই মোড়ল আমি
ক্রিকেট মাঠের দাদা,
শুধুই করিস বাড়াবাড়ি
তোরা বড়ই হাদা।
আশরাফুলরা খেলার ঘুঁটি
তাসকিনেরাও বাদ,
বড় হবি? এত্ত সাহস!
মিটিয়ে দেবো সাধ।
অন্ধকারে কূল পাবি না
মুরুব্বি যে আমর,
তোরা হলি হাতের পুতুল
গন্ডারেরই চামড়া।
আইসিসি তোর ষড়যন্ত্র
থোরাই করি কেয়ার,
রাজনীতি তুই করিস যতই
বাংলাদেশই বেটার।
তোর কপালে দুঃখ আছে
একটু ওয়েট কর,
ব্যাটে বলে খেল দেখাবো
দেখবি কাকে বলে ডর।
যতই করো টালবাহানা
যতই রাজনীতি,
তোমরা হলে মশা মাছি
টাইগারেতেই ভীতি।
আজকে না হয় জিততে পারে
রাজনীতিতে মাঠে,
বাংলা মানেই ক্রিকেট পাগল
পাবোই তোমায় বাটে।
আগামীকালের নতুন ভোরে
পাবে কিন্তু ভয়,
বিজয় কেতন উড়বেই তো
হবে টাইগারেরই জয়।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।
এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুন
বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি
বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুন