somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরজায় কড়া নাড়ছে শীত

১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতের আঁকড়ে ধরা কুয়াশার চাদরে
ঘোলা হয়ে যায় জানলার কাঁচটা,
বারন্দার গ্রিলগুলো শিশিরে ভেজা
শীত এসে কড়া নাড়ছে দরজায়।

প্রতি বছরই আসে এই শীতটা
ঠক ঠক করে কাঁপায় সবাইকে।
কখনো অনেক শক্তি নিয়ে আসে
চেপে বসে বুকের উপর
আর মেরেও ফেলে কাউকে কাউকে।
ছেলেবেলায় যখন গ্রামে থাকতাম
তখন সকালের শিশির ভেজা ঘাসে
হাটতাম খালি পায়ে।
হেমন্তেই শিশির পড়তে শুরু করে গ্রামে।
ইট-কাঠ-কংক্রিটের শহরে ঘাস নেই,
তাই তাতে শিশির পড়ে থাকবে
ব্যাপারটা অনেকটা আসমান হাতে পাওয়ার মতো।

এখন আর খেজুরের রস খাওয়া যায় না
ওতে নাকি এক ধরনের ভাইরাস থাকে
বিজ্ঞানীরা বলেছেন নিপাহ তার নাম
ওটা শরীরে গেলে নাকি মানুষ মরে যায়!
বাদুরের মুখ থেকে ছড়ায় এই ভাইরাস।
পিঠা-পায়েস এখানে সেকেলে খাবার
শহুরে মানুষেরা স্মার্ট, তারা দ্রুত খাদ্য খায়।
কেক, পিজ্জা, বার্গার, হট ডগ আরো কত কি!

দরজায় কড়া নাড়ছে শীত
ধনীরা প্রতিদিনই ছুঁটছে দোকানে,
ঢাকায় অবশ্য এখনো তেমন ঠান্ডা পড়েনি।
তবু গত বছরের কাপড়গুলো পুরোনো এখন
লেটেস্ট ডিজাইনগুলো ফুরিয়ে যেতে পারে।
ওদের ফেলে দেওয়া পুরোনো কাপড়গুলো
সংগ্রহ করা হবে এবারও।
গ্রামের দরিদ্র মানুষগুলোকে অনেক কষ্ট দেয় শীত
তাদের কাছে পৌঁছাতে হবে সেগুলো।
আমার অবশ্য অত টেনশন নাই
বাহারি জামার দরকার হয় না
ফুটপাত-হকার তো রয়েছেই।
শুনছি ঢাকার সব ফুটপাত থেকে নাকি
ধীরে ধীরে হকারদের তুলে দেওয়া হবে।
তখন ধনীদের করায়ত্ত্ব হয়ে যাবে সব
শহুরে গরীব মানুষের তখন আর
কিনবার সামর্থ থাকবে না।
তারা পরিণত হবে ভিক্ষুকে
সরকার ভিক্ষুক তাড়ানোর প্রজেক্টও হাতে নিয়েছে
সুতরাং রজধানীটা সবার জন্য থাকবে না
শুধু রাজা-উজির-সিপাহী আর ধনীদের হবে্
আমরা চলে যাব শহর ছেড়ে।

শীতকাল শুষ্ক হলেও এসময় অনেক ফুল ফোটে
ডালিয়া, কৃষ্ণকলি, চন্দ্রমল্লিকা, গাঁদা আরো অনেক
গাঁদাকে আমরা গ্রামে বলি গ্যান্দা ফুল।
এসময় কৃষ্ণকলি ফুলও ফুটে,
এটা আমাদের দেশি ফুল।
অনেকে একে সন্ধ্যামণি অথবা সন্ধ্যা মালতী বলে ডাকে
ফুল আমার খুব প্রিয় সে রঙিন কিংবা সাদা যাই হোক।

আবার শীত আসছে
কড়া নাড়ছে দরজায়।
একবার শীতে বাঙালি ছিনিয়ে এনেছিল
স্বাধীনতার পতাকা।
লাল সবুজের সে বিজয় বিশ্বের বুকে
এঁকে দিয়েছিল একটি মানচিত্র
যার নাম বাংলাদেশ।

দরজায় কড়া নাড়ছে শীত
শুনছি কিসের আওয়াজ?
দূর থেকে ভেসে আসা সুর
ওকি আগমণী গান নাকি বিদায়ের করুণ সুর!
আনন্দ আর শংকার দোলাচল।

তবুও তো শীত আসে
কড়া নাড়ে দরজায়,
আমরা আছি, চলে যাবো
গেলে আর ফিরবো না।
কিন্তু শীত এভাবেই ফিরে ফিরে আসবে
আর কড়া নাড়বে দরজায়।
(১৩.১২.২০১৬)
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×