দেখে রাখিস ৷
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কন্ঠে তোমার আকুলতা,
মনের মাঝে কিসের ব্যাথা?
হস্তে তোমার তিমির থালা,
আনন্দ তাতে এক দু-বেলা ৷
অভিরুচি তার ভগ্ন আমোদ,
সমাচার পড়ে ভাবছে অবোধ ৷
এসেছি তাই নিয়ে কিছু,
আসবে সবাই পিছু পিছু ৷
আকুলতার মন্ত্র ভুলে,
বলব এবার আওয়াজ তোলে ৷
আমিও মানব চিনেছি নিজেকে,
মানবের তরে মানবকে দেখে ৷
কে বলে ভাই,
আজকাল আর সেই বাঙ্গালী নাই?
চেয়ে দেখ চোখ মেলে,
আজো তারা রক্ত দেয় ঢেলে ৷
আমার মাটির গন্ধ নিয়ে দেখ,
তাজা রক্তে দূর-দূরান্ত অনেক ৷
পারেনি কিছু রুখতে কখনো
পারেনি দেখ আজো,
কন্ঠে তোলা নতুন স্লোগান
"জয় বাংলার" মত বাজো ৷
নতুন দিনের নতুন চাওয়া,
সেই সুরে আমাদের গাওয়া ৷
বলি সবাই একই সাথে,
স্বপ্ন বুনার এই দু'হাতে ৷
দারিদ্রতা রুখব এবার,
সোনার বাংলা দেখব এবার ৷
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্রকাননের আগুনএপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের...
...বাকিটুকু পড়ুনজীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি...
...বাকিটুকু পড়ুন/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন