দূরে আকাশ দেখিস তুই
থেমে যাওয়ার জন্য আমার
ঐ দালান গুলো গুনা শেষ হওয়াটাই যথেষ্ট ৷
এখানে অনুভূতি সাজে জড় মস্তিষ্কে
ঘাসের চাদর যেখানে মৃত্তিকা প্রকাশে ব্যস্ত
সেথায় জড় মস্তিষ্কে অবস্থান বৃথা সময় নষ্ট ৷
তোকে অনুভব করি এভাবে
যেভাবে শহুরে কাক রুক্ষতা অনুভব করে,
একটু সময় নিয়ে রাস্তা পারে ব্যস্ত ৷
তোকে ছাড়া এভাবে চলছে
যেমনটা থেমে থাকা জড় উৎপাদন,
প্রভাবক যেখানে বাম হস্ত ৷
নীল গবেষকের শুভ্রতার পরিমাণ নিয়ে আক্ষেপ
যেন ভাবনা বন্ধ হয়েছে কবির,
পরের চরন তাই স্পষ্ট ৷
অল্প জায়গা খুঁজেছি তোর শহরের এক দালানে,
তুইতো দালান দিতে প্রস্তুত ছিলি,
কেন যেন শহর পাওয়ার ইচ্ছা এসে বসল ৷
মৃত্যু তোর জন্য আমার সে তো ইতিহাস,
লিখে যাওয়ার আগে কি করে যায়?
প্রতিটি তন্ত্র জুড়ে তোর অবস্থান সত্যি বলে দিল ৷
হৃদয়েরক্ষত শেষের বেলায় দেখা হবে
পচন ধরবে অভিমানী প্রেমে তখনি
প্রশ্ন করবে না " কতটা ভালবাস বল? "
এই হালকা হাওয়ারই সঙ্গি হয়ে যাব তবে,
নিজেকে বুঝতে অল্প চেষ্টা আমার ,
ভাববনা জীবনে কে ছিল কে না ছিল ৷
দুপুর শেষে এখানেও রাত নামবে
তপ্ততা ছেড়ে জ্যোৎস্না হবে প্রকাশক,
তবুও আমার এ কবিতা তোর জন্যই ছিল ৷
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৫ রাত ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





