আমি বলছি বাংলাদেশ এর কখনো উন্নতিই হবে না। কখনো মাথা উচুঁ করে দাঁড়াতে পারবে না।
বুক ফুলিয়ে বিদেশিদের বলতে পারবে না আমি বাংলাদেশি।
পারবে কিভাবে? যেখানে দেশেই সে নাগরিক হওয়ার প্রমাণ করতে পারে না? যেখানে বিদেশের নিয়ন্ত্রিত সারকারখানা থেকে বেশি দামে সার কিনে, দেশের সারকারখানা গ্যাস নেই বলে বন্ধ করে রাখে। কিন্তু বিদেশীদের ধারা নিয়ন্ত্রিত সারকারখানায় গ্যাস দিতে সমস্যা হয় না।
পারবে কিভাবে যেখানে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা না খেয়ে মারা যায়?
পারবে কিভাবে যেখানে সপ্তাহের ৬ দিনই হরতাল এর নামে দেশ ধ্বংস করা হয়?
পারবে কিভাবে যেখানে যারা দেশ গড়ার স্বপ্ন দেখে তাদেরকে কোনো না কোনো ভাবে বাঁধা দেয়া হয়?
পৃথিবীর সব দেশ যেখানে উন্নতি করতে নিজেদের সমৃদ্ধ করছে সেখানে বাংলাদেশ নিজের অল্প একটুও যা আছে তা পাশের দেশে বিক্রি করছে।
যেখানে সব দেশ সব কিছুই প্রযুক্তি নির্ভর করছে সেখানে বাংলাদেশ সেই চিঠিতেই রয়ে গেছে।
যে দেশে জাফর ইকবাল স্যার এর মতো একজন যে সব ত্যাগ করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে তাকে অপমান করে।
যে দেশে নোবেল বিজয়ী মানুষকে পৃথিবীর সামনে ছোটো করতে উঠেপড়ে লাগে।
যে দেশে ভুল আইন এর কারণে মানুষকে কষ্ট পেতে হয়।
যে দেশে বিদেশ থেকে অর্থ দেশে আনার উপায় বন্ধ করে রাখা হয়।
যে দেশের মন্ত্রীরা শুল্ক মুক্ত দামী গাড়ি আনে, আর দেশের জনগণ ডাবল শুল্কে পণ্য কিনে।
সে দেশ কিভাবে এগিয়ে যাবে?
এই দেশ কখনো এগিয়ে যাবে না। কখনো না।
আলোচিত ব্লগ
দেশভাগ কি জরুরি ছিল?

'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন
শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।