ফেসবুক অ্যাপ্স
ফেসবুক অ্যাপ্স নিয়ে আমি আগেও অনেকবার মানুষকে সতর্ক করতে চেষ্টা করেছি। কিন্তু ফলাফল জিরো। তবে আজ আপনাদের চোখে আঙ্গুল দিয়ে কিছু বিষয় দেখাতে চেষ্টা করবো। এতে যদি আপনার চোখ খোলে।
* খেয়াল করুন অ্যাপ্স গুলো আপনার ছবি এডিট করতে পারে। যার ম্যাধ্যমে আপনাকে বিব্রত অবস্থায় ফেলতে পারে।
* অ্যাপ্স গুলো আপনার ফটো , পার্সোনাল তথ্য ইত্যাদি কালেক্ট করতে পারে। এগুলো পরবর্তীতে অন্যের কাছে বিক্রয় করা হয়।
* অনেক সময় অ্যাডাল্ট ডেটিং সাইট এ কিছু বাংলাদেশী প্রোফাইলও দেখা যায়। এসব প্রোফাইল এর তথ্য গুলো ফেসবুক অ্যাপ্স থেকেই নেয়া।
* এই অ্যাপ্স গুলো মাঝে মধ্যে আপনার ফ্রেন্ডদেড়কে অনেক ছবি ট্যাগ করে ঝামেলায় ফেলে।
* আর সবচেয়ে বড়ো কথা এই অ্যাপ্স গুলো এখন আপনার ইনবক্স ও দেখতে পারে। কপি করতে পারে। এবং পার্সোনাল তথ্য কালেক্ট করে নিতে পারে।
অ্যাপ্স ব্যবহার করা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার। শুধু সতর্ক করার জন্য এ পোস্ট।
পূর্বে আমার ব্লগ এ প্রকাশিত ( http://moinsbd.moinsbd.com/?p=14
আলোচিত ব্লগ
"বহু দিন পর বন্ধু"

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন
কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য
যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন
=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়... ...বাকিটুকু পড়ুন
আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।