somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছন্দোবদ্ধ বাংলা কোরআন, পর্ব-১৬ (সূরা লাইল‌)

১৩ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপক্রমণিকা: পবিত্র কোরআন শরীফ আরবিতে Hypermetric Rhythm এ নাযিল হয়েছে।আরবির পরে বাংলা হল দ্বিতীয় ল্যাংগুয়েজ যেখানে কোরআন একই রকমভাবে ছন্দায়িত অনুবাদ হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সর্বপ্রথম একে কাব্যিক ভঙিমায় অনুবাদ করার প্রচেষ্টা চালান। কিন্তু তার এই চেষ্টা বেশিদূর যেতে পারেনি, তিনি কেবল "আমপারা" টুকু অনুবাদ করতে পেরেছিলেন কিন্তু তা ছিল গুরুগম্ভীর, অলংকৃত ও দূর্বোধ্য। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন।

ডিসক্লেইমার: ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। দয়া করে কেউ একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলতে যাবেন না, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত নাকি মাত্রাবৃত্ত ছন্দে পড়েছে সেই প্রশ্নও করবেন না। কি ধরনের অন্ত্যমিল রয়েছে সে প্রশ্ন করাও অবান্তর। ব্লগে অনেক কবি আছেন যারা এই অনুবাদকে প্রশ্নবিদ্ধ করতে পারেন। ইতিপূর্বে ব্লগার পাপতাড়ুয়া (প্রাক্তন পাপী০০৭) এর সাথে এই বিষয়ে ক্যাচাল হওয়ায় বিষয়টি আমি আগেই ক্লিয়ার করে দিলাম।

পর্ব: ১৬
সূরা: লাইল
অর্থ: রাত্রী
সূরার ক্রম: ৯২
পারা: ৩০
অবতীর্ণ: মক্কা
আয়াত সংখ্যা: ২১
রুকু: ১

শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি

ছেয়ে যাওয়া রাতের কসম মোর রয়
দিনের আলোও যখন উদ্ভাসিত হয়,
কসম যার সৃষ্টি নর-নারীগণ
তোমাদের প্রচেষ্টা বিভিন্ন ধরন।
দান যে করে আর খোদাভীরু হয়
সত্য আরো মনে করে উত্তম বিষয়;
তাহলে সহজ আমি করে দেব তাকে
সুখ ও শান্তির পথ যেটা সোজা থাকে।
যেই লোক বেপরোয়া পক্ষান্তরে,
সেই সাথে আরো সে কৃপণতা করে;
উত্তম যা কিছু আছে করে অস্বীকার
অবশ্যই সহজ আমি করে দেব তার
কঠিন পরিনাম যেথা ধ্বংস হবার।
ধ্বংসের মাঝে পতিত হইবে যখন
কাজে লাগিবেনা ধন সম্পদ তখন,
আমার দায়িত্ব শুধু পথ প্রদর্শন!
ইহকাল ও পরকাল আমারই হাতের
আগুন হতে সতর্ক করি তোমাদের,
প্রবেশ করিবেনা সেথা হতভাগা ব্যতীত
অস্বীকার করিয়া যারা মুখ ফিরাইত।
নিরাপদে রাখা হবে খোদাভীরুদের
দান-ধ্যান করেছিল যে শোধিতে নিজের,
তার প্রতি কারো কোন অনুগ্রহ নাই
প্রতিদান দেয়া হল এটা নহে তাই
বরং সে করিত রবের খুশির তরে
সন্তুষ্ট হবে তাই সেও অচিরে।।

এমপিথ্রি ডাউনলোড করুন:এখান থেকে
পূর্ববর্তী পোস্ট: View this link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×