somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ‬-বাংলাদেশ

০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডেডিকেশান আমাদের যে পরিমান আছে,আমরা কাজ কে যে পরিমান সম্মান করি সেই হিসেবে অন্তত বাংলাদেশ এতোদিনে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করার কথা!আফসোস আমাদের ক্রিকেট যাত্রা খুব বেশী দিনের না,আমাদের হাতে খুব বেশী পরিমান অভিজ্ঞ ক্রিকেটার নেই।আস্তে আস্তে এই ফাঁক-ফোকর গুলো পুরন হচ্ছে। ধীরে ধীরে আমরাও ক্রিকেটের রুই-কাতলাদের দলে ভিড়বো,আর অল্প কিছু দিন।

উপরে স্বপ্নের কথা বললাম,এবার আজকের বিজয়ের কথা বলি। মুরালিধরন এমন একটা ম্যাচ আমাদের কাছ থেকে কেঁড়ে নিয়েছিলো আজ রুবেল সে সুযোগটা দিলো না,স্বপ্নের দুইটা ডেলিভারী আমাদেরকে ১৫ রানে জিতিয়ে দিলো।

আজ ঠাণ্ডা মাথার লোক মাহমুদুল্লাহ একটা 'সাধারণ জ্ঞান' প্রশ্নের উত্তর হয়ে গেলেন। মনে রাখবেন ৩৬ তম বিসিএস যারা দিবেন, বিশ্বকাপে বাংলাদেশের সর্বপ্রথম সেঞ্চুরিয়ানের নাম 'মাহমুদুল্লাহ রিয়াদ'।

উইকেটের পিছনে দাড়িয়ে প্রতিটা দলীয় ডেলিভারি কিংবা থ্রো'র পরে আকাশের দিকে দু'হাত উপরে তুলে দিয়ে যে ছোট ঘরনার বড় মানুষটা 'হবে-হবে' বলে যাচ্ছে তার মারকুটে ব্যাটিং দেখে মনে হয়েছে- না, ইংল্যান্ড যত জঘন্য নকশায় উপমহাদেশ ধ্বংস করতে চেয়েছে তার চেয়েও ঢেড় সৃজনশীল নকশা মুশি'র ব্যাটে আঁকা হয়ে গেছে।

আবেগী মানুষ 'মাশরাফি ভাই' শেসের দিকে যেভাবে রান বাঁচাতে লাগলেন,ইচ্ছে হচ্ছিলো আমাদের প্রধানমন্ত্রিকে কোনভাবে বলে দেই,প্লিজ দয়া করে আইসিসি প্রধান'কে একটা ফোন করে বলে দেনঃ 'পাগলা'টা বড় লক্ষ্মী ছেলে,হেরে গেলে ও সইতে পারবে না।আপনাদেরতো অনেক জয় আছে,এমনি এমনি আমাদেরকে জয়ী ঘোষণা করতে হবে না,শুধু ওকে আর দু-একটা ওভার বল করতে দিন।আমাদের দেশেতো বিশেষ মানুষদের জন্য বিশেষ বিশেষ সুবিধে সরকার পক্ষ থেকে বরাদ্ধ করা থাকে,তাই আমি অন্তত এই নিয়ম ভঙ্গের আবদারটা করতেই পারি।দেবেন একটা সুযোগ?'

প্রধানমন্ত্রি'র আবদারের প্রয়োজন হলো না,চির বিশ্বাসী জাতি 'বাঙ্গালি' জেনে গেছে- বহু মামলার বুকে থুতু ছিটিয়ে রুবেলকে কেন ফ্লাই করানো হয়েছে।রুবেল এখন স্লগ ওভারে দুর্দান্ত বোলার,চরম ভয়ঙ্কর বোলার,
ঠিক এক-এক টা উইকেট পতনের (ইংল্যান্ড দলের) পর আমাদের উল্লাসের মতো ভয়ঙ্কর।তাসকিন তোমার মতো বহু সময় পেরিয়ে এসেছে 'রুবেল ভাই'।উনার মতোই হতে হবে কথা নেই,তবে হতাশ হওয়ার কিছু নেই।ওয়েল ডান,আওয়ার বয়। সময় তোমারও আসবে ভয়ঙ্কর হুংকার করার।আবারও 'ভয়ঙ্কর' শব্দটি উচ্চারণ করার জন্য জাফর ইকবাল স্যারকে একটু টেনে আনছি,এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে লিখতে লিখতে দেখলাম উনিও সাস্টে'র ছেলে-মেয়েদের'কে নিয়ে আনন্দ মিছিলে বের হয়ে গেছেন।আমি বের হচ্চি, দেখি কোন সুযোগ হয় কি না।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×