somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৪৬ কে.এম.পি

১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

**
মাসুদ ভাই আমাকে ঘুরে দাঁড়া করে পিঠের শার্টটা টান দিয়ে উপরে তুললো,আমার পিঠে মিলিটারির চাবুকের দাগগুলো দেখিয়ে বললো, "এই দেখো! তোমরা এই বাচ্চাটাকে কীভাবে অত্যাচার করেছিলে,
নিজের চোখে দেখো।

মেজর ইয়াকুব কোন কথা বললো না।মাসুদ ভাই হিংস্র গলায় বলল,"এই বাচ্চাটির কাছে মাফ চাও।তার উপরে তোমরা যে অত্যাচার করেছ সেইজন্য তার কাছে মাফ চাও।"

মেজর ইয়াকুব একবার মাথা তুলে তাকাল, তারপর আবার মাথা নিচু করল।মাসুদ ভাই হঠাৎ চিৎকার করে বলল,"মাফ চাও ছেলেটার কাছে।না হলে আমি তোমাকে খুন করে ফেলব।"মাসুদ ভাই এত জোরে চিৎকার করে উঠল মেজর ইয়াকুব পর্যন্ত চমকে উঠল।

মাসুদ ভাই আমাকে ধরে রেখেছিল, তাই আমি বুঝতে পারছিলাম না যে, প্রচণ্ড ক্রোধে তাঁর শরীর থর থর করে কাঁপছে।হঠাৎ করে আমাকে ছেড়ে দিয়ে মাসুদ ভাই মেজর ইয়াকুবের কাছে এগিয়ে গেল,তারপর তার ডান হাতটা তুলে শরীরের সমস্ত শক্তি দিয়ে তার গালে এতো জোরে একটা চড় দিল যে মেজর ইয়াকুব হুমড়ি খেয়ে নিচে পড়ে গেল।মেজর ইয়াকুবের মতো এত বড় একজন মানুষকে শুধু চড় দিয়ে নিচে ফেলে দেয়া সম্ভব, সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না।

মেজর ইয়াকুবের ফর্সা গালটা লাল হয়ে উঠেছে।মাসুদ ভাইয়ের হাতের পাঁচটা আঙুলের ছাপ তার গালে স্পষ্ট দেখা যাচ্ছে।মেজর ইয়াকুব খুব ধীরে ধীরে উঠে দাঁড়াল।মাসুদ ভাই আবার তার দিকে এগিয়ে গেল তখন মেজর ইয়াকুব খুব নিচু গলায় প্রায় ফিসফিস করে আমাকে বললো, "বেটা, হাম সরি হায়।"

আমি মেজর ইয়াকুবের মুখে থুঃ করে থুথু দিয়ে বললাম, "তোম আসলে সরি নেহি হায়।তোম আসলে এখন ভয় পাইতা হায়!"

মেজর ইয়াকুব হাত দিয়ে তার চোখ থেকে আমার থুথুটা মুছে নেওয়ার চেষ্টা করল।মাসুদ ভাই দুইজন মুক্তিযোদ্ধাকে বলল মেজর ইয়াকুবকে নিয়ে অন্যদের সাথে বসিয়ে রাখার জন্য।একটু পড়ে দেখলাম সে অন্যদের মতো দুই হাত উপরে তুলে মাথার পেছনে হাত দিয়ে বসে আছে।অন্যান্য পাকিস্তানি মিলিটারিগুলো একটু অবাক হয়ে তাদের মেজরের দিকে তাকিয়ে আছে।
**

উপরের অংশটুকু 'গ্রামের নাম কাঁকনডুবি'- Muhammed Zafar Iqbal-স্যারের এই বইটা'র ২৪৫-২৪৬ নম্বর পৃষ্ঠা থেকে সংগৃহীত।

দৃশ্য পটটা শুধু পাল্টেছে,বাঁকি সব ঠিকই আছে শুধু বাচ্চাটার জায়গায় বাংলাদেশ। মাসুদ ভাইয়ের জায়গায় 'রুবেল' আর মেজর ইয়াকুবের জায়গায় নাসির জামশেদ,কুজাতি 'পাকিস্তানি'ই তো।মুক্তিযোদ্ধাতো আমরা ক্রিকেট পাগলারাই,রাজাকার বা মিলিটারি,ধারা ভাষ্যকার (অন্যান্য যাদের সাথে মেজর ইয়াকুবকে বসিয়ে রাখা হয়েছে) তো পাকিরা ই।তো চড়টা এবার কার গালে,থুথু কার মুখে? দু'হাত উপরে তুলে বসে আছে কে?

সবশেষে সব উত্তর বের হয়ে গেল, এবার আমার দু'টা প্রস্তাব আছে- আপনি কি বলেন?
১. Athar Ali Khan ,উনাকে বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হউক এবং
২. সব পাকিস্তানি এজেন্ট,এদেশ থেকে বিদায় হউক।
শুভ রাত্রি।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×