কথা আমার খা্দ্যের মত, মৌলিক অধিকার
কথা আমি বেশী বলি করব না অস্বীকার।
শতবার প্রতিজ্ঞা করি, কথা বলব কম
অন্যরাই আমকে বাধ্য করে হতে বাচাল-অরিন্দম ।
অন্যায় কথা শুনলেই আমার, দাড়িয়ে পড়ে লোম
মুখ বন্ধ রাখতে পারিনা ফাটাই কথার ব্যোম ।
চুপ না থেকে প্রতিবাদ করলেই, হই যে আমি বেহাল
উপাধি পেয়ে শুনতে হয় আমি যে বড় বাচাল ।
রক্তে আমার প্রতিবাদ সংগ্রাম, চুপ থাকা যে দায়
বুঝে গেছি তাই বাচালতার থেকে আমার নিস্তার নাই।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



