বন্ধু তোমায় দিয়েছিলাম ফোন, অনেক দিন পর;
সময় হয়নি আমার কলটি, রিসিভ করবার।
ভার্সিটিতে একসাথে ক্লাস, এক সাথে হত খাওয়া;
ব্যস্ততা আজ এতই বেশি, স্মৃতির ঘরটি হাওয়া।
ক্যাম্পাসে কাটতো সারাটি বেলা, ভোর হতে রাত;
দুঃখ-সুখের গল্পে কেটেছে, আড্ডাতে করেছি মাত।
দিন চলে গেছে, মাস চলে গেছে, এভাবে অনেক বছর
মেঘে মেঘে হয়েছে বেলা, কেটে গেছে কত প্রহর।
কর্পোরেট চাকুরীতে ব্যস্ত যখন, পড়েছ তুমি বিসিএস;
স্মার্ট বলে ক্ষ্যাপাতে আমায়, বলতে তুমি যে শেষ।
পরামর্শ নিতে তুমি, সাথে নিতে টাকা ধার;
বলতে আমায় শুধবে কী করে, কথার কত বাহার!
আমার না কী ইনকাম অনেক আমায় বলতে সফল;
রুমের কোনায় গোপনে গোপনে ছিল কান্নার রোল।
আমি আজও খেটে চলেছি, কর্পোরেট কেরানী;
বন্ধু তুমি ক্যাডার হয়েছ, আরামে আছ জানি।
এক সময়ের জীগলি দোস্ত, আজ হয়েছে পর;
ফোন দিলে চিনতে পারনা, তুমি আজ বড় ক্যাডার।
বুকের ভেতর চিন চিন করে, সহ্য কী করা যায়;
ব্যস্ততা কী আমার কম, আমি কী এত বোঁদাই।
সরকারী পোস্টের দাম অনেক, তোমরাই তো দেশের কারিগর;
অন্যরা সবাই কুলী মজুর, পাত্র যে অবহেলার ।
কাজের দাম বেশি নাকি পোস্টের দাম বেশি;
তুলনা করে জাতি কী পেয়েছে, বুঝতে আজও পারিনি।
বন্ধু তুমি মনে রেখ, ছাত্র ছিলাম ভালো;
দেশটা হবে উন্নত আর আমরাই জ্বালবো আলো।
সরকারী পোস্টের দেমাকে তোমরা,
যতই কর আজ আমাদের অবহেলা;
কর্মী মোরা গড়বো দেশ; নিশ্চিত হবেই,
ব্রিটিশভূতমুক্ত বৈষম্যহীন; প্রজন্ম-সুখের মেলা।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



