কী দ্রুত সময় চলে যাচ্ছে..
থামিয়ে দিতে পারলে সুখ পেতাম, অথচ,
সুখের মুহূর্তে বিমূর্ত ধারণ প্রায় অসম্ভব।
দেহের সুখগুলোকে বিসর্জন দিয়ে
যদি মনের সুখ পেতাম!
তাহলেই অনুভূত হত সপ্তমাসমান ছোঁয়ার সুখ;
দেহ জ্বলতে থাকে আর মনের সুখ পালিয়ে যায়
প্রচন্ড এক যৌনতা ভর করে মাথায়
শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো চলক হতে থাকে।
ভাবনাহীনভাবেই অসহায় হয়ে যায়
প্রতিনিয়ত করে চলা প্রতিজ্ঞাগুলো।
দেহের সুখের সন্ধানে উন্মাদনা ভর করে
দলিত মলিত স্থলিত হয় শরীর;
মননে স্তব্দতার আগমন হয়।
এ সুখ কী মনের না দেহের, অনুপলব্ধ থেকে যায়
এ সুখ আদৌ কোন সুখ কিনা তা বড়ই দূর্বোধ্য
ইচ্ছার বিরূদ্বচারণ করে যে অনূভূতি তাতে
সুখের চেয়ে যে কষ্ট বেশী!
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৭ সকাল ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



