কী কঠিন অপ্রতিরোধ্য গতিতে সময় ধাবমান
বুলেট ট্রেনকেও সে অবজ্ঞা করে নির্দিধায়
চোখ নাক কান চেপে, সময়ের সাথে প্রতিযোগিরা
অসহায় ভাবে আত্নসমর্পন করে।
পরাজিতরা হতাশার ধুম্রজালে আটাকে থাকে
সরলতা মার খায় দূর্বলতার সুযোগে
অথচ সময় থেমে থাকে না
দূর্বার গতিতে এগিয়ে যায় অধরার দিকে।
প্রতিযোগিতা ক্রমাগত ধর্ষন করে যায়
আমাদের মনন ও সৃজনশীলতাকে
মানসিক যন্ত্রণা কুরে কুরে খায় আর
সময় হাসতে থাকে পরাজিতদের দিকে চেয়ে।
সময়ের সাথে প্রতিযোগিতা করে টিকতে হয়
তাই প্রতিযোগিতা চলতে থাকে মৃত্যু অবধি
এক অসুস্থ্, অলিক ও নির্ধারিত ফলাফল
আমাদেরকে আটকে দেয় এক দুষ্টচক্রে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



