বৈশাখের আগমন এখন মনকে উদ্বেলিত করে না
ঠিক যেমনটি করত পাঁচ বছর আগে
বিশ্ববিদ্যালয়ের বৈশাখ আসলেই অন্যরকম
যেখানে প্রিয়তমা ছিল, ছিল উন্মাদনা
গত পাঁচটি বছরে বৈশাখি ঝড়ে
সেসব আবেগ অনূভূতিগুলো প্রায় আজ অস্থিত্বহীন
প্রতিবছর ক্রমশঃ সুন্দর স্মৃতিগুলো হয়েছে বিস্মৃত।
পহেলা বৈশাখ এখন স্মৃতি রোমান্থন দিবস
অথবা তা এখন চিত্ত-মনন হনন দিবস!
কড়া রোদ, ঝড়ো বাতাস কিংবা হটাৎ বৃষ্টি
আমাকে এখনও মনে করিয়ে দেয়
তোমার হাত, শাড়ি আর কপালের টিপ এর কথা
যেখানে আমার অস্থিত্ব ছিল,
অথচ এখন আর নেই, রয়েছে অন্যকেউ।
আড়ং এর শাড়ির আল্পনা গুলো নিশ্চয় আছে
আর সেই ম্যাচিং করা মেরুন কালারের সেই ঠোঁট
যেখানে আমার অধিকার ছিল, ছিল ভালবাসা
কিছুই নেই, আবার সবকিছুই আছে
তবে আমার নয়, অন্য কারোর কাছে।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



