তুমি-আমি আলাদা পথে, রয়েছি অনেক দিন ধরে
তবুও কেন তুমি ফিরে আস, প্রায়শঃ আমার স্বপ্নলোকেে
অদ্ভুতুড়ে অনূভূতি, স্থলিত হয় মাথাভর্তি হয়ে
তবু কেন এত ভয়, তোমাকে তো হারিয়েছি বহুআগেই
সবাইকে নিয়ে ব্যস্ত আমি, আজ বড় একা
এরই মাঝে তোমায় মনে পড়াকে, যায় না আটকে রাখা
কেন ফিরে আস স্মৃতিপটে, দাও হৃদয়-ব্যাথা
এই ব্যাথাকেই পাত্তাই দেইনি, এইতো সেদিনের কথা
তুমি বলতে, বুঝবে সময় গেলেই বুঝবে
চারিদিক চেয়ে আমায় তুমি, খুঁজবে আর খুঁজবেই
আমি ভাবতাম প্রেমের কথা, উবে যাবে কিছুদিন গেলে
অবাক আমি চেয়ে রই, ভাবি কী করে সত্যি হলে
একটু অবসর পেলেই ভাবি, কী করতাম আমরা
সেই সময়টা সেরা ছিল, গত হয়ে গেছে যা
টিএসসি, দোয়েল চত্ত্বর অথবা ধানমন্ডি লেকের পানি
যেমন ছিল তেমনি আছে, নেই শুধু তুমি-আমি
হাতে হাত রেখে নিস্তব্দ সময়, কত যে হয়েছে পার
সেই হাত ছাড়াই সবচেয়ে বড়ভুল, ছিল জীবনে আমার
চেয়েছিলাম যা, হয়েছ তুমি তা, প্রমাণ করেছ নিজেকে
আমিও সেই জায়গাতে আছি, তুমি যা চেয়েছিলে!
জানি সত্য নয়, তবু মনে হয়, এখনও আমায় ভালোবাস
তাই যদি না হয়, স্বপ্নলোকে বার বার কেন ফিরে আস?
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



