অভ্যাস
২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ যখন একই কাজ বার বার করতে থাকে তখন সেই কাজটি তার অভ্যাসে পরিণত হয়। গবেষণামূলক রেফারেন্স যা বলে তা হল কোন কাজকে অভ্যাসে রুপান্তর করতে আমাদের মস্তিষ্ককে ন্যূনতম টানা একমাস সময় দেয়া উচিত। যেমনঃ আপনি প্রতিদিন সকাল ৬ টার সময় ঘুম থেকে উঠতে চান। এক্ষেত্রে, আপনাকে কমপক্ষে একমাস প্রতিদিন একই সময়ে বিছানা ছেড়ে উঠতে হবে। প্রথম কয়েকদিন আপনাকে এলার্ম এর সহায়তা নিতে হতে পারে। এছাড়া, কিছু সহযোগী উপযোগ ও দরকার হবে। যেমনঃ রাত ১০টার পর হাতে আর কোন কাজ না রেখে ঘুমের প্রস্তুতি নেয়া, বিছানায় মোবাইল না রাখা, বই পড়তে যেতে পারে কিছুক্ষণ, ঘুমের আগে লাইট বন্ধ করে দেয়া, ঘুম থেকে উঠেই একগ্লাস পানি পান করা এবং ঘুম ভাংগার পর বিছানায় না থাকা। অনেকের ঘুম ভাংগার পর ক্লান্তিবোধ হয়। সেক্ষেত্রে, ঘুম থেকে উঠে একটু হালকা পায়চারি করে যত দ্রুত সম্ভব কিছু খেয়ে নেয়া ভাল। এভাবে, একমাস কষ্ট করে প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠার চেস্টা করলে আমাদের ব্রেইন অটোমেটিকালি অভ্যস্ত হয়ে পড়বে কাজটি করতে। ফলে, আস্তে আস্তে সকালে ওঠার জড়তাও কেটে যাবে। যারা নিয়মিত সকালে ঘুম থেকে উঠতে পারেন তাদের প্রোডাকটিভিটি সঠিকভাবে ব্যবহারের সুযোগ থাকে বেশি।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন
গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুন